Monday , 25 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চরভদ্রাসনে ভাঙা সংযোগ ব্রিজে ঝুঁকিতে শতাধিক পরিবার ,দ্রুত সংস্কারের দাবি

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 25, 2025 12:33 pm

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধিঃ 

ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার টিলার চর থেকে দবিরুদ্দিন প্রামাণিকের ডাঙ্গী পর্যন্ত একমাত্র সংযোগ ব্রিজটি ভাঙা অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে এ ব্রিজটির অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিন এ পথ দিয়ে শত শত মানুষ চলাচল করলেও তারা ঝুঁকির মধ্যে রয়েছেন।

টিলার চর ও দবিরুদ্দিন প্রামাণিকের ডাঙ্গীর মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা এই ব্রিজ। এর মাধ্যমে দুই এলাকার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, বয়স্ক মুরুব্বি থেকে শুরু করে সাধারণ পথচারীরা সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল।

ব্রিজটির কাঠামো নড়বড়ে হয়ে পড়েছে। এর ফাটল ও ভাঙা অংশ দিয়ে হাঁটা বা যানবাহন পার হওয়া প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। ইতোমধ্যে কয়েকজন শিশু ও বৃদ্ধ পড়ে গিয়ে আহত হয়েছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপদে পড়ছে। অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।

ভাঙা ব্রিজ পার হওয়ার সময় সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী ও বৃদ্ধ আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ ও হতাশা আরও বেড়ে গেছে। তাদের দাবি— দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এ ব্রিজটির সংস্কার হয়নি। তারা স্থানীয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন যেন জরুরি ভিত্তিতে এ ব্রিজটি সংস্কার করা হয়।

ব্রিজটি দ্রুত সংস্কার না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন সবাই।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মহিপুুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

মান্দায় বিএনপি নেতা এম এ মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

পবিপ্রবিতে “স্বৈরাচারের ফাঁসি” উপলক্ষে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শেরপুরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ঝালকাঠিতে বিএনপির আলোচনা সভা ও সদস্য নবায়ন ফরম বিতরণ