শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

শেরপুরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ, সুস্থ ও দায়িত্বশীল করে গড়ে তোলে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের নেতৃত্বগুণ ও মেধার বিকাশ ঘটে। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ তারেক আজিজ, মোঃ কামরুল ইসলাম ও মোঃ মামুনুর রশীদ পলাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক, শেরপুর। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থা, শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সহযোগিতা করছে উত্তরা স্পেশালাইজড হাসপাতাল ও বৈশাখী প্লাজা, সজবরখিলা। টুর্নামেন্টে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দলের অংশগ্রহণে মাঠে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী দিনের খেলায় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের আশা, এই টুর্নামেন্ট শেরপুর জেলার ক্রিকেট অঙ্গনে নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩