Sunday , 24 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পটুয়াখালীর কলাপাড়ায় ঘটেছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 24, 2025 5:54 am

মোঃ সোহাগ আহমেদ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে পটুয়াখালীর কলাপাড়ায়। জানা গেছে, নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত।

বৃহস্পতিবার গভীর রাত, আনুমানিক দেড়টা। ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল হানা দেয় স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের বাড়িতে। ডাকাতরা ঘরের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং নির্মমভাবে মারধর করে। এরপর তারা ঘর থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতির সময় ডাকাতরা বেশ কিছু দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং প্রতিরোধের চেষ্টা করলে পরিবারের সদস্যদের উপর শারীরিক নির্যাতন চালায়।

এ ঘটনার পর পরই নিখিল কর্মকার কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের ধরতে তদন্ত শুরু করেছে।

এই ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ প্রশাসন এই ঘটনার দ্রুত কিনারা করবে এবং অপরাধীদের আইনের আওতায় আনবে, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল গ্রেফতার

বেনাপোলে খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস

বেরোবির সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

শেরপুরে র‍‍্যাবের অভিযানে ১৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

শেরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চৌদ্দগ্রামে তিন পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

লালমনিরহাটে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

সরকারি উদ্যোগে ডিমলার নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ