Wednesday , 13 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিবগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 13, 2025 11:26 am

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১০নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গত (১৩ আগস্ট) বুধবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচির ১৯৭ জন দুস্থ নারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

১০নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব এর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিপ্লব কুমার দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব মামুনুর রহমান, সহকারী সচিব মশিউর রহমান, কম্পিউটার উদ্যোক্তা সুমন ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য রেশাদুল ইসলাম (লেবু), ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম পলাশ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শাহীনুর আলম, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হায়দার আলী মন্ডল, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য তাববিরুল ইসলাম শাহীন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম, ১/২/৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য জলেদা বেগম, ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ রোমানা আক্তার এবং ৭/৮/৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য খুশির্দা আক্তার খুশি।

চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল হালিম, শ্রী রনজিত কুমার, মুকুল হোসেন, দুলাল চন্দ্র ও শ্রী রামধনি।

চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব বলেন, দেশব্যাপী দরিদ্র ও অসহায় মানুষের জন্য নানা সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভিডব্লিউবি (ভিজিডি) কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের ইউনিয়নের ১৯৭ জন দুস্থ নারীর হাতে ৩০ কেজি করে চাল পৌঁছে দিচ্ছে।

তিনি আরো বলেন, এই সহায়তা তাঁদের পরিবারের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে এবং দৈনন্দিন জীবনের কিছুটা কষ্ট লাঘব করবে বলে আমি বিশ্বাস করি। আমি প্রত্যাশা করি, এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমাদের সমাজে কেউ অভুক্ত থাকবে না। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার

চৌদ্দগ্রামে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখার অফিস উদ্বোধন

ভোটাধিকার রক্ষায় বাস চাই : কুবি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

নীলফামারী-১ আসনের এমপির নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

অটোর সাথে ওরনা পেচিয়ে তরুণীর মৃত্যু

আমতলীতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২ ডাকাত আটক