Friday , 1 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করলো স্বামী

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 1, 2025 9:21 am

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সরোয়ার হোসেন (৪০)।

শুক্রবার (১ আগস্ট) ভোরে চার বছরের শিশু সন্তান সারফারাজকে সঙ্গে নিয়ে বাউফল থানায় হাজির হয়ে খুনের দায় স্বীকার করেন তিনি।

নিহত সালমা আক্তার (৩২) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত রুস্তম আলীর মেয়ে। তিনি বাউফলের নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদরাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। অভিযুক্ত সরোয়ার হোসেন একই উপজেলার নদমুলা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।

জানা গেছে, চাকরির সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সরোয়ার হোসেন একমাত্র সন্তানসহ বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে মো. জসিম উদ্দিন বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ওই কলহের জেরে স্বামী সরোয়ার ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলেই মারা যান সালমা আক্তার। হত্যাকাণ্ডের পর বাসার দরজা-জানালা বন্ধ করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান সরোয়ার। পরে বিবেকের তাড়নায় শুক্রবার ভোরে থানায় হাজির হয়ে সবকিছু স্বীকার করেন।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, সরোয়ার হোসেন থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। শিশুটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার জানিয়েছেন, স্ত্রীর পরকীয়া জড়িত সন্দেহেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-পরিদর্শনে মির্জা ফখরুল

২৫ বছর পূর্তিতে চবির পরিবেশ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত

মোকামতলায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হিরো আলমকে হত্যাচেষ্টা: জামিন পেলেন রিয়া মনিসহ দুজন

মৌখিক তালাকের পর প্রেমিককে স্বামী দাবি করে অনশন

পত্নীতলা বিজিবি’র অভিযানে বিপুল পরিমানে ফেন্সিডিল উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত

রংপুরের মিঠাপুকুরে মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মুরাদনগরে মরহুম ছমির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল