Saturday , 12 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 12, 2025 5:45 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,পাঁচবিবি উপজেরার বাগজানা ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে বাগজানা ইউনিয়ন পরিষদ মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগজানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ মুছা হারুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জয়পুরহাট জেলা শাখার সভাপতি এডভোকেট মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন মাস্টার,উপজেলা সেক্রেটারি মোঃ সামসুল আলম মাস্টার,বাগজানা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ তৌফিকুল ইসলাম,শিরট্টি ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, সংগঠনের চলমান কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের কল্যাণে দোয়া করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বাউফলে দোয়া মোনাজাত

কুড়িগ্রামে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি

কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন-শেরপুর-১ থেকে আবারও ডা. সানসিলা জেবরিন

নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারাল এক মহান অভিভাবক : প্রধান উপদেষ্টা

শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন কালকিনি উপজেলা শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন সম্পন্ন