Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে বিস্মিত বিসিবি

ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব আগেই ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শনিবার (২৮ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পর আচমকা লাল বলের ক্রিকেটেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শান্ত এমন আচমকা সিদ্ধান্ত জানাবেন, তা ভাবনাতে ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এমনটাই জানালেন, ‘তার (শান্ত) নিজস্ব কিছু চিন্তা-ভাবনা আছে (তিন ফরম্যাটে ৩ অধিনায়ক)। শুধু টেস্টে ক্যাপ্টেন্সি করার আগ্রহ ওর কম ছিল, সে কারণেই বোধহয় এমন সিদ্ধান্ত নিয়েছে। কিছুটা বলার চেষ্টা করেছে। আমাদের আলোচনা হয়েছিল। তবে এ মুহূর্তে সিদ্ধান্ত নেবে এটা আশা করিনি।’

বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এর ধারণা ছিল এটা হলেও (টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা) আরও পরে হবে। আজকেই হবে এটা আশা করিনি। অপশন নিয়ে চিন্তা করিনি। আমার ধারণা ছিল শান্তই কন্টিনিউ করবে। করলে খুব ভালো হতো। এখন আমাদের ভাবতে হবে নতুন করে।

শান্ত টেস্টে নেতৃত্ব চালিয়ে গেলে ভালো হতো বলে মনে করেন বিসিবি পরিচালক। ওর নেতৃত্বগুণ আমি কাছ থেকেও দেখেছি, ভালো ক্যাপ্টেন্সি করেছে। সে ভালো একজন নেতা। তবে তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আশা করব ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে। ক্যাপ্টেন না থাকলেও ওর যে নেতৃত্বগুণ তা দিয়ে দলের জন্য অবদান রাখবে। শান্তকে শুভকামনা জানাই।’

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুর সরকারি কলেজ শাখার কর্মচারীদের ৪ দফা দাবিতে মানববন্ধন

বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার।

জাবিস্হ জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ ও সম্পাদক মনির

পুঠিয়ায় বৃদ্ধার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া।

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী

খুবিতে “ডিজিটাল দুনিয়ায় নারীর সুরক্ষা” বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান

কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা

ঈদগাঁওয়ে পুলিশ-ডাকাতের গোলাগুলি, ৩ যুবক উদ্ধার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিস্হ বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া মাহফিল