Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

শিক্ষার্থীদের তোপের মুখে সিনেট সভা ত্যাগ করলো ফ্যাসিবাদের ৩ দোসর

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 28, 2025 11:00 am

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের তোপের মুখে বার্ষিক সিনেট সভাস্থল ত্যাগ করেছেন ফাসিস্ট আওয়ামিলীগপন্থী তিন সিনেট সদস্য। এদের মধ্যে দুইজন শিক্ষক ক্যাটাগরি এবং একজন অনুষদ ডিন হিসেবে সভায় উপস্থিত হয়েছিলেন।

শনিবার (২৮ জুন) বিকাল সাড়ে তিনটায় সভা শুরুর পূর্বে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তারা সভাস্থল ত্যাগ করেন। এর আগে, শুক্রবার উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে শিক্ষার্থীরা সিনেট সভায় আওয়ামীপন্থী সদস্যদের দাওয়াতের প্রতিবাদ জানায়। এছাড়া ফ্যাসিবাদের সহযোগী কোনো সদস্যকে নিয়ে যেন সভা না হয় তা জানায়।

এদিকে, বিকাল ৩টার কিছুক্ষণ পূর্বে সভার জন্য আসেন নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক শফিক উর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা। এদের মধ্যে প্রথম দুজন শিক্ষক ক্যাটাগরিতে এবং একজন অনুষদ ক্যাটাগরিতে সভায় এসেছিলেন। জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থান ও শিক্ষার্থীদের উপর হামলায় উস্কানির অভিযোগে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিনেট ভবনের ভেতরে আওয়ামীপন্থী তিন শিক্ষক অবস্থান করছিলেন। খবর পেয়ে শিক্ষার্থীরা সিনেট সভার কক্ষের ফটকের সামনে এসে ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে থাকেন এবং আওয়ামী দোসরদের সিনেট সভা থেকে বেরিয়ে যেতে বলেন। এক পর্যায়ে বেলা সাড়ে তিনটার দিকে তারা প্রক্টরিয়াল বডির হেফাজতে সভাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে প্রতিবাদে অংশ নেয়া জাবি ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, সিনেট অধিবেশনে আওয়ামী দোসরদের দাওয়াত দেয়ার প্রতিবাদে এবং তাদের আগমন রুখে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছি। জুলাইয়ে যারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের সমর্থন, প্রশ্রয় ও সহযোগিতা করেছে তারা শিক্ষকতা পেশার কলঙ্ক, তাদের বিচারের আওতায় আনা আবশ্যক। তাদের নিয়ে সিনেট সভা আমরা হতে দিবো না। তবে অভ্যুত্থানে যেসকল শিক্ষকরা নৈতিক জায়গা থেকে আমাদের পাশে দাঁড়িয়েছেন তারা শিক্ষকতার মর্যাদা রক্ষায় সচেষ্ট ছিলেন, তারা আমাদের অনুকরণের অনুপ্রেরণা।

বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট সভায় আওয়ামীপন্থী সিনেট সদস্যরাও দাওয়াত পেয়েছে। আমরা হুশিয়ার করে বলে দিতে চাই, ফ্যাসিবাদের সহযোগী কেউ যদি সিনেট সভায় আসে আমরা তাদের রুখে দিবো। তাদের কৃতকর্মের প্রতিবাদ জানিয়ে আমরা পচা ডিমের ব্যস্ততা রেখেছি। পক্ষান্তরে জুলাইয়ে শিক্ষার্থীদের পক্ষে থাকা শিক্ষার্থীদের জন্য লাল গোলাপের ব্যবস্থা রাখা হয়েছে।

গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার সিনিয়র যুগ্ম সদস্য আহসান লাবিব বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সিনেট মিটিং এর মতো গুরুত্বপূর্ণ সভায় আওয়ামী দোষরদের আমন্ত্রণ জানানো হয়েছে যা জুলাই এর রক্ত ও শহীদদের প্রতি অপমানজনক।

আমরা কোনোভাবেই চাইনা সিনেট মিটিংয়ে গণহত্যাকারী আওয়ামী দোষর উপস্থিত হোক।কেউ আসলে তাদের প্রতিহত করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিল। আমরা তাদের নিরাপদে গাড়িতে উঠিয়ে দিয়েছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থী সাড়ে ১০ হাজার, সিট মাত্র ২ হাজার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকট আবাসন ও সুবিধা-সংকট

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু আব্দুর রহমানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

নিবন্ধন ফিরে পেল জামায়াত

নোয়াখালী কবিরহাটে ফখরুল ইসলামের নির্বাচনী সমাবেশ

অভিযানে পুলিশ পাঠানোর সন্দেহে যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি মাদক ব্যবসায়ীর

কালকিনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত

নিজের নিরাপত্তা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি

দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস