Wednesday , 15 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা পৌনে ২ লাখ

প্রতিবেদক
বাসস
April 15, 2026 6:40 am

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত শিক্ষার্থীদের একটি বড় অংশের পরীক্ষায় অংশগ্রহণ না করার (ঝরে পড়া) চিত্র উঠে এসেছে।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম বাসস’কে জানান, রাজশাহী বোর্ডের অধীনে এবার সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন। এরমধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ জন এবং ছাত্রী ৮৪ হাজার ৫৩৫ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৫৪২ জন। এছাড়া অনিয়মিত হিসেবে ৩১ হাজার ১৯ জন এবং মানোন্নয়ন পরীক্ষার জন্য ১৪৮ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছে।

বিভাগভিত্তিক তথ্য:

তিনটি বিভাগের মধ্যে বরাবরের মতোই বিজ্ঞানে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

বিজ্ঞান বিভাগে ৯২ হাজার ৯৬৭ জন। এরমধ্যে ছাত্র ৪৮ হাজার ৬১৯ ও ৪৪ হাজার ৩৪৮ জন ছাত্রী।

মানবিক বিভাগে ৭৯ হাজার ৮৪৫ জন। এরমধ্যে ৪১ হাজার ৩৯ জন ছাত্র ও ৩৮ হাজার ৮০৬ জন ছাত্রী।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৮৯৭ জন। এরমধ্যে ছাত্র ৩ হাজার ৫১৬ জন ও ছাত্রী ১ হাজার ৩৮১ জন। সব বিষয়ে পরীক্ষা দিচ্ছে ১,৪৮,২৬৫ জন শিক্ষার্থী। বাকিরা বিভিন্ন সংখ্যায় অকৃতকার্য হওয়া বিষয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে।

রাজশাহী বোর্ডের আওতাধীন ৮টি জেলার মধ্যে পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে বগুড়া জেলা।

বগুড়া জেলায় ৩২,১০২ জন, সিরাজগঞ্জ জেলায় ৩১,৩৫৪ জন, রাজশাহী জেলায় ২৮,৫৩৭, পাবনা জেলায় ২৬,৬৭২, নওগাঁ জেলায় ২১,২৯৯, নাটোর জেলায় ১৫,৮৭৮, চাঁপাইবাবগঞ্জ জেলায় ১২,৯৫৬ ও জয়পুরহাট জেলায় ৮,৯১১ জন।

২৭৪টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এতে ২,৭০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

তিনি আরও জানান, নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ১,৮২,২৮৭ জন। কিন্তু পরীক্ষার জন্য আবেদন করেছে ১,৪৬,৫৪২ জন।

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম বাসস’কে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান প্রশাসনের

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে নবাগত এমপির ইফতার ও মতবিনিময়

চিলা ইউনিয়নের এক যুগ ধরে রাস্তার বেহাল অবস্থা, জনসাধারণের দুর্ভোগের শেষ নাই

সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল

রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মৃত্যু

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮৫ জন

মাভাবিপ্রবি (মাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনে কমিটি গঠন