Sunday , 22 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সদরপুরে ২০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 22, 2025 7:14 am

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে ২০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢেউখালি ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- একই গ্রামের বাসিন্দা দাদন মাতুব্বর (৫০) ও তার স্ত্রী শিউলি আক্তার (৪০)।

ইয়াবাসহ দম্পতি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছি। অভিযুক্ত দাদন দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সঙ্গে জড়িত। সে এলাকায় ত্রাস হিসেবে পরিচিতির কারণে তার বিরুদ্ধে সবাই সাক্ষ্য দিতে ভয় পেত।’

তিনি আরো বলেন, ‘তাকে আটকের পর সাক্ষ্য নিতে গেলে এলাকাবাসীরা ভয়ে সাক্ষ্য দিতে রাজী হয়নি।

তারা জানান, আমরা এই ব্যাপারে কথা বললে দাদান জেল থেকে বের হয়ে লোকজন নিয়ে আমাদের উপরে হামলা করবে।’ সবাইকে নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজদের ধরিয়ে দিলে পুরস্কার : কাজল

ইসরাইলের হামলার পর ফিলিস্তিনি গ্রাম অবরুদ্ধ

বাউফলে ড. মাসুদের গণসংযোগ

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন বিতর্ক উৎসব ও মুটকোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ভুল করলে ধরিয়ে দিবেন, কৃতজ্ঞ থাকব। নাচোলে জামায়াত প্রার্থী- ড. মিজানুর

ইরানের ইউরেনিয়াম উদ্ধার প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন: ট্রাম্প

মোহনগঞ্জে থানার পাশে গলা কেটে হত্যা, আতঙ্কে এলাকাবাসী

ত্রিশালে উন্নয়ন পরিকল্পনায় নবনির্বাচিত এমপি-কর্মকর্তা বৈঠক