Wednesday , 11 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রবীন্দ্র কাছারিবাড়িতে ভাঙচুর: অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষিতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
গত ৮ জুন ঈদের ছুটিতে এক দর্শনার্থীর সাথে অপ্রীতিকর ঘটনার জেরে ১০ জুন বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ির অফিস ও অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংস্কৃতিক মন্ত্রণালয় এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রাথমিক তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান ১১ জুন শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে এবং বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।
জানা যায়, গত ৮ জুন এক দর্শনার্থী পরিবার নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভেতরে আটকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মঙ্গলবার শাহজাদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরবর্তীতে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা- জানালা ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

‎কলাপাড়ার মনসাতলীতে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

রাজশাহীতে লিচু চাষে ৫৬ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি ত্রিশালে

জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস ও ব্যাগ : শিক্ষামন্ত্রী

বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিকলীতে জুলাই পুর্নজাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চাঁদাবাজির ঘটনায় ল্যাব অপারেটর আহত

চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ