রংপুরের মিঠাপুকুরে মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বুধবার (৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামরায়ের পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর গ্রামের লোকজন মাদকাসক্ত বড় ভাই জাহিদ হাসানকে (১৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামরায়ের পাড়া গ্রামের জহুরুল ঘটকের বড় ছেলে জাহিদ হাসান (১৯) তার ৫ বছর বয়সী ছোট ভাই মিনু মিয়াকে গলায় বটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। হত্যাকারী জাহিদ মাদকাসক্ত ছিলেন। বুধবার সকালে মাদক সেবনের জন্য তার মায়ের কাছে ৫০০ টাকা চান। কিন্তু মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে উঠেন জাহিদ। এসময় ঘরের জিনিসপত্র ভাংচুর শুরু করেন। একপর্যায়ে তার মা জাহিদকে বাঁধা দিলে সে ক্ষিপ্ত হয়ে উঠেন এবং বটি হাতে নিয়ে ঘুমিয়ে থাকা ৫ বছর বয়সী ছোট ভাই মিনুকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে মিনুর গলা কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম লাবলু বলেন, জাহিদ মাদকাসক্ত ছিলেন। গত দুদিন আগেও মাদক সেবনের জন্য বাবার কাছে টাকা চেয়েছিল। সেদিনও তার বাবা টাকার না দেওয়ায় তাকেও মারতে চেয়েছিল। আজ (বুধবার) মাদকের টাকা না পেয়ে ঘুমিয়ে থাকা ছোট ভাইকে বটি দিয়ে কোপ মারেন। ঘটনাটি খুবই দুঃখজনক এবং উদ্বেগের।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করার পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top