Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে ৩১ দফা প্রচারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 15, 2025 11:25 am

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে মাদারীপুরের শিবচরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাদবরের চর ইউনিয়ন বিএনপির আয়োজনে পাঁচ্চর গোলচত্বরে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা।সঞ্চালনা করেন শিবচর পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. আজমল হোসেন খান সেলিম।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান,উপজেলা বিএনপির সদস্য মাহবুব রহমান মাদবর, এবং শহিদুল ইসলাম(শহিদ চেয়ারম্যান) সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

কামাল জামান মোল্লা বক্তব্যে বলেন, “শিবচরের মানুষকে ভালোবেসে তারেক রহমান মাদারীপুর-১ (শিবচর) আসনে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। কিছু দুষ্কৃতিকারীর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে। ইনশাআল্লাহ, মনোনয়ন আবার আমাকে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আপনারা মানুষের বাড়ি–বাড়ি যাবেন, আমার জন্য ভোট চাইবেন। শিবচরের মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আমি সবসময় শিবচরের মানুষের পাশে থাকবো। আর মনোনয়ন পেলে শিবচরের মানুষের ভালোবাসায় এই আসন বিএনপিকে উপহার দেব।”

সভা শেষে ৩১ দফার মূল বিষয়বস্তু, সংস্কার বিষয়ক প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন

জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন : উপদেষ্টা ফারুক-ই-আজম

ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন বাড়ি

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ভিজিডির চাউল বিতরণে নানা অনিয়মের অভিযোগ

জাবি শিক্ষার্থীদের ঘরে ফেরার আনন্দে যুক্ত হলো জাকসু

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

আওয়ামীলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে, কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি “মশাল মিছিল”