শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলার লালপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর উপজেলার ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মোট ৫২৪ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে নিয়মিতভাবে এ শিক্ষা বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাকীর্তি ফাউন্ডেশনের উদ্যোগে ও শিক্ষা বিভাগের সহযোগিতায় আয়োজিত এ পরীক্ষাটি বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি–২০২৫ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মিলনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম রিয়াজুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আদম আলীর জ্যেষ্ঠ কন্যা আইনজীবী আরজুমান্দ বানু পুষ্প এবং কনিষ্ঠ কন্যা আঞ্জুমান আরা পাপড়ী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষা বৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো. ইকবাল, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, লালপুর পাবলিক লাইব্রেরির সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ, বর্তমান সভাপতি ও লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন, প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক আমিনুল ইসলাম টমি, সুলতানুজ্জামান টিপু, আনোয়ারুল হক, আরিফুল ইসলাম, শিক্ষা বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক ফেরদৌস রহমান মনি, লালপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও পরীক্ষাকেন্দ্রে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩