Saturday , 1 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রাজধানীতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ছিনতাইকৃত ২৫টি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ক্যামেরাসহ মো. হেলাল মিয়া (৪০) নামে পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান পরিচালনা করে হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন এবং নষ্ট একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

হেলাল মিয়া পলাতক সহযোগীদের নিয়ে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাদসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রঃ বাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

‘লেডি মীরজাফর’ মন্তব্য: ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার অভিযোগ

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পবিপ্রবির প্রো–ভাইস চ্যান্সেলর

জ্বালানির দাম বৃদ্ধিতে মে ও জুন মাসে কিছু ফ্লাইট বাতিলের ঘোষণা ট্রান্সএভিয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন পর্যালোচনা কমিটির আহ্বায়ক এ্যানি

নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

২৫ কোটি গাছ রোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈদগাঁওয়ে তরুণী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার