Wednesday , 15 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল সম্পদ দখলের হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
বাসস
July 15, 2026 3:57 pm

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান সমঝোতার পথে না এলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা আরও জোরদার করা হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তখন ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হবে। এরপর সেতুগুলোতেও হামলা চালানো হবে।’

তিনি আরও বলেন, ‘তারা আলোচনার টেবিলে এসে সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র এবং সব সেতু ধ্বংস করে দেব।’

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন টানা চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে হামলা চালিয়েছে এবং দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করেছে।

দুই পক্ষের মধ্যে গত ১৭ জুন কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে উভয় পক্ষের সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে।

যুক্তরাষ্ট্রের হামলা কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানের ওপর হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তিনি তা বন্ধ করার সিদ্ধান্ত নেন। ’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

স্বামীকে কেন্দ্র করে দুই নারীর বিরোধ, প্রকাশ্যে মারামারি

বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

জমি দখল-হুমকির অভিযোগ ধামরাই ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

আওয়ামী লীগ–জামায়াত একসঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে: রাশেদ খান

কুষ্টিয়াকে মাদকমুক্ত করতে গডফাদারদের টার্গেট: পুলিশ সুপার

‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না’

নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার