Tuesday , 2 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ডিআর কঙ্গোর প্রধান বিমানবন্দর পুনরায় চালু

প্রতিবেদক
বাসস
June 2, 2026 2:00 pm

ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ইতুরি প্রদেশের প্রধান বিমানবন্দর মঙ্গলবার পুনরায় চালু করা হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে ১০ দিন বন্ধ থাকার পর বিমানবন্দরটি আবার চালু হলো বলে সরকার জানিয়েছে।

ডিআর কঙ্গোর বুনিয়া থেকে বার্তা সংস্থা এ খবর জানায়।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) বর্তমানে অত্যন্ত সংক্রামক রক্তক্ষরণজনিত জ্বর ইবোলার বড় ধরণের প্রাদুর্ভাব মোকাবিলা করছে। আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসির তথ্য অনুযায়ী, এ রোগে দেশটিতে ও প্রতিবেশী উগান্ডায় অন্তত ২৪৬ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৩ মে কর্তৃপক্ষ ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ার বিমানবন্দর থেকে সব বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্থগিত করে। সংঘাতপ্রবণ পূর্বাঞ্চলীয় ডিআর কঙ্গোর এই বিমানবন্দরে তখন শুধু চিকিৎসা ও মানবিক সহায়তাবাহী বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা বলেন, যাত্রীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থা গ্রহণ করতেই কর্তৃপক্ষকে এই পদক্ষেপ নিতে হয়েছিল।

মঙ্গলবার দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, ইবোলা ভাইরাস পরিস্থিতি কীভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তা মূল্যায়ন করেছে কর্তৃপক্ষ। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, এখন ধাপে ধাপে এবং নিরাপদভাবে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়েছে।

সূত্রঃ বাসস

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ক্রান্তীয় ঝড় ‘ক্রিস্টিনা’ ধেয়ে আসায় সতর্ক মধ্য আমেরিকার ৪টি দেশ

সংবর্ধনা পেলেন দারিদ্র্যকে জয় করে জিপিএ ৫ প্রাপ্ত আছিয়া

নাসিরনগরে প্রায় অচল ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেলেন এডভোকেট ফজলুর রহমান

মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি রেনু পাঠান গ্রেপ্তার

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বাউফলে হত্যা মামলার আসামি উজ্জ্বল গ্রেফতার

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর

পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া