Monday , 1 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পেট্রল–অকটেন-কেরোসিনের দাম বাড়ল, ডিজেল আগের দামেই

প্রতিবেদক
বাসস
June 1, 2026 4:43 am

ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের মূল্য সমন্বয় করেছে সরকার।

নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, সমন্বয়কৃত নতুন মূল্য আগামী ১ জুন সোমবার থেকে কার্যকর হবে।

এর আগে গত ১৯ এপ্রিল জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

সরকারের নিয়মিত মূল্য সমন্বয় ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে : ডা. জুবাইদা রহমান

ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

যৌথবাহিনীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

আলোচিত সংবাদ প্রসঙ্গে কুবি উপাচার্যের বিবৃতি

চিলমারী তেল ডিপো রক্ষায় কুড়িগ্রামে শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

নাসিরনগর সাংবাদিক ফোরাম এর ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

শৈলকুপায় রাত নামলেই ডাকাত আতঙ্ক, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ

নাচোলে হেলাল ফাউন্ডেশন এর সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প