Thursday , 30 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সরাসরি ফ্লাইট পুনরায় চালু, সম্পর্ক উষ্ণতার নতুন ইঙ্গিত

প্রতিবেদক
বাসস
April 30, 2026 1:06 pm

সাত বছর পর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে প্রথম সরাসরি ফ্লাইট বৃহস্পতিবার চালু হচ্ছে। ওয়াশিংটন দেশটির বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর, দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার নতুন ইঙ্গিত হিসেবে এটিকে দেখা হচ্ছে।

আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিটে মিয়ামি থেকে ছেড়ে কারাকাসের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে।

মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফ্লাইট ছাড়ার আগে গেট ডি৫৫-এ যাত্রীদের শুভেচ্ছা জানাবেন যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি, মিয়ামি সিটির প্রতিনিধি ও ওয়াশিংটনে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ফেলিক্স প্লাসেন্সিয়ার প্রতিনিধিরা।

তিন ঘণ্টার বেশি সময় পর ফ্লাইটটি সিমন বলিভার বিমানবন্দরে অবতরণ করবে।

বিমানবন্দরটি মাইকোটিয়া নামে অধিক পরিচিত। সেখানে গণমাধ্যমের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে প্রায় ১২ লাখ ভেনেজুয়েলার নাগরিকের বসবাস। সম্পর্কের উন্নয়ন হলে, দক্ষিণ আমেরিকার দেশটিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক উপস্থিতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলার নাগরিকদের সরিয়ে দিতে কঠোর অবস্থান নিয়েছেন।

তিনি একটি কর্মসূচি বাতিল করেছেন, যা অভিবাসীদের অপরাধপ্রবণ ওই দেশে ফেরত পাঠানো থেকে সুরক্ষা দিত।

গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী কারাকাসে এক অভিযানে মাদুরোকে আটক করে। তাকে ও তার স্ত্রীকে মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউইয়র্কে নেওয়া হয়। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

মাদুরোর স্থলাভিষিক্ত হয়েছেন তার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগজ।

তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ সহযোগিতামূলক ভূমিকা পালন করছেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে বিএনপির আলোচনা সভা ও সদস্য নবায়ন ফরম বিতরণ

দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে এনায়েতপুর ছাত্রদলের মানববন্ধন

নাসিরনগরে নিখোঁজের ৬ দিন পর কৃষিজমি থেকে নিহতের কঙ্কাল উদ্ধার

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা

নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক হলেন ড. নাহিদা বেগম

কোটা পুনর্বহালের ষড়যন্ত্র নয়, ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতের দাবিতে কুয়েটে মানববন্ধন ও বিক্ষোভ

টানা ৫ আমন মৌসুমে ব্যর্থতার পর চট্টগ্রামে ধান-চাল সংগ্রহে সাফল্য

প্রবাসী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে মোংলায় শীতবস্ত্র বিতরণ

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে