Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্পেন ‘নির্ভরযোগ্য’ ন্যাটো সদস্য: ইরান যুদ্ধ নিয়ে নিষেধাজ্ঞার হুমকির পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ

প্রতিবেদক
বাসস
April 25, 2026 4:35 am

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সহযোগিতা না করার কারণে স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে স্থগিত করার কথা বিবেচনা করছে এমন প্রতিবেদনের পর শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, স্পেন ন্যাটোর একটি ‘নির্ভরযোগ্য সদস্য’।

রয়টার্সের বরাত দিয়ে নিকোসিয়া থেকে এএফপি জানায়, একজন মার্কিন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) একটি অভ্যন্তরীণ ইমেইলে এমন সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত রয়েছে।

এর মধ্যে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার সম্ভাবনাও বিবেচনায় আছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

তবে নিকোসিয়ায় ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সানচেজ বলেন, ‘স্পেন ন্যাটোর একটি নির্ভরযোগ্য সদস্য এবং আমরা আমাদের সব দায়িত্ব পালন করছি।’

তিনি আরও বলেন, ‘ফলস্বরূপ আমি একেবারেই উদ্বিগ্ন নই।’

তিনি স্প্যানিশ ভাষায় বলেন, তারা কোনো ‘ইমেইলের ভিত্তিতে’ কাজ করেন না, বরং ‘আধিকারিক নথি এবং মার্কিন সরকারের ঘোষিত অবস্থান’ অনুযায়ী কাজ করেন।

সানচেজ আরও বলেন, স্পেনের অবস্থান পরিষ্কার, জোটের সঙ্গে পূর্ণ সহযোগিতা, তবে সবকিছুই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে।

ন্যাটো চুক্তিতে কোনো সদস্য দেশকে স্থগিত বা বহিষ্কারের কোনো স্পষ্ট বিধান নেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর কয়েকটি দেশের বিরুদ্ধে ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। স্পেন, ফ্রান্স ও ইতালি যুক্তরাষ্ট্রের সামরিক বিমান তাদের ভূখ- বা ঘাঁটি ব্যবহার করতে দেয়নি।

এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প ন্যাটোকে নিয়ে আরও কড়া মন্তব্য করেছেন এবং এটিকে ‘কাগুজে বাঘ’ বলেও উল্লেখ করেছেন।

স্পেন সরকার বলছে, তাদের অবস্থান আন্তর্জাতিক আইন মেনে এবং মিত্রদের সঙ্গে সমন্বিত সহযোগিতার ভিত্তিতে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জে জাকির হত্যা মামলার আসামি রাকিব গ্রেপ্তার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

দোয়ারাবাজারের দোহালিয়ায় গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন

কুড়িগ্রামে স্থানীয় সিএসওদের সাথে লিগ্যাল এইডের মতবিনিময়

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড

শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর নেতৃত্বে সাকিব-নাজমুল

র‍্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ

বানারীপাড়ায় ভূমিকম্পের পর বসতঘর নদীগর্ভে বিলীন