Tuesday , 7 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঝালকাঠিতে অগুনে পুড়ল ১০টি বসতঘর

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 7, 2026 9:14 am

মাহবুব হাসান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মীভূত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা দ্রুত পুরো এলাকায় বিস্তার লাভ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঝালকাঠি স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সক্রিয়ভাবে অংশ নেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তারা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে ৪৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারি শিক্ষক সংকট

মা, নানা ও দাদীর পর নাতিরও মৃত্যু, আমতলীতে সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া নবজাতক মারা গেছে

শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কে ধুলার তীব্রতা, জনজীবন বিপর্যস্ত

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাট ছাত্র শিবিরের স্বাগত র‍্যালি

মাইলস্টোন ট্রাজেডির তিন মাস আহত চৌদ্দগ্রামের জমজ দুই বোন বাসায় ফিরেছে

দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল মাভাবিপ্রবিতে সফরে আসছে

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত