Tuesday , 10 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চলমান বিদ্যুৎ সংকটে চবির সব কার্যক্রম বন্ধ

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 10, 2026 10:24 am

চবি প্রতিনিধিঃ

চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর সকল কার্যক্রম আগামী মঙ্গলবার (১০ মার্চ) থেকে ১৬ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৭ মার্চ থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও চলমান বিদ্যুৎ সংকটের কারণে ১০ মার্চ থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জরুরি সেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে একই দিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী শব-ই-কদর, পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জে ১৪ দিনের শিশুকে পানিভর্তি ড্রামে ফেলে হত্যার অভিযোগ, মা আটক

দেশ ও জাতির কল্যাণ কামনায় চৌদ্দগ্রামে জৈনপুরের পীরের দোয়া

কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন

ইটভাটা মালিকের হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কাতারের আমিরের মৃত্যু, দোহার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

নাসিরনগরে এডঃ কামরুজ্জামান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ