Monday , 9 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 9, 2026 7:13 am

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আইসিটি বিভাগের চেয়ারম্যান ড. মনির মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ এরশাদ ও সাধারণ সম্পাদক জিসান মির্জা।

আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আল মামুন (যমুনা টিভি) এবং সাংবাদিক এড. মালেক আদনান (দৈনিক নয়াদিগন্ত) প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, সংগঠনের এ্যালামনাই এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মনির মোর্শেদ বলেন, কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের এই উদ্যোগ নবীন শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং নৈতিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একাডেমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ সময়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান প্রশাসনের

ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

লক্ষ্মীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রতি সচেতনতার আহ্বান আশরাফ উদ্দিনের

নবীনগরে রেজিয়া খাতুন নামের এক বৃদ্ধা নিখোঁজ

ওয়ানডে নেতৃত্বে রদবদল: শান্ত বাদ, দায়িত্বে মিরাজ

রাউজানের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, কমলনগর উপজেলার কমিটি গঠন

শ্রীপুরে মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব