Sunday , 22 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাহুবলে ওসি-বিএনপি সভাপতি দ্বন্দ্বে তোলপাড়, অডিও ভাইরালে চাঞ্চল্য

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 22, 2026 2:32 pm

হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম কে ফোনে অকথ্য ভাষায় গালাগালি, হত্যার হুমকি এবং থানায় চাকুরী করলে উপজেলা বিএনপির সভাপতি কে বলেই করতে হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি তুষার চৌধুরীর বিরুদ্ধে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ২:২৬ মিনিটে ফোনকলরত অবস্থায় এ হুমকির ঘটনা ঘটে।

এ বিষয়ে হবিগঞ্জ বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ” বাহুবল থানা বিএনপি এর সভাপতি তুষার চৌধুরী আমাকে ফোন দিয়েছিল, কিন্তু আমি ফোনকল টি ধরতে পারিনি। পরবর্তীতে আমি ফোনকলে বাহুবল সেচ্ছাসেবক দলের সদস্য মোকলেসুর রহমানের সাথে কথা বলছিলাম এর মাঝে তুষার চৌধুরী যখন জানতে পারে ফোনকলে আমি তখন তিনি উনার কল না ধরার রেশ ধরেই আমায় অকথ্য ভাষায় গালাগালি করে এবং দায়িত্ব পালন করতে হলে তাকে (উপজেলা বিএনপি সভাপতি) জানিয়ে ও তার কথামতো চলতে হবে বলে হুমকি দেন। এছাড়া তিনি অশালীন ভাষায় কথা বলেন, ওপেন থ্রেটে দেন আমায়।

পূর্ব শত্রুতার বিষয় জানতে চাইলে তিনি বলেন ” নাহ আমার সাথে উনার কোন শত্রুতা নেই। তবে নির্বাচন এর আগে যখন ডেভিল হান্ট চলে তখন তিনি আমায় জানান কাওকে গ্রেপ্তারের আগে যেনো তাকে জানিয়ে নেই। তবে আমি বলেছিলাম আমি আমার দায়িত্ব পালন করব, আমাকে যেভাবে অফিসিয়ালি নির্দেশনা দেয়া আছে সে অনুযায়ীই কাজ করব।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমি আমার উর্ধতন কর্মকর্তাকে অবিহিত করেছি এবং উনারা আমাকে আশ্বস্ত করেছেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক চাপ বা হুমকির অভিযোগ প্রমাণিত হলে তা আইনের শাসনের জন্য অশনিসংকেত হতে পারে।

অভিযোগের বিষয়ে তুষার চৌধুরীর বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আছমত আলী সাধারণ সম্পাদক মোজাম্মল হক সবুজ

খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

খুবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দুমকিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃ মুরাদিয়া নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

শাহজাদপুরে ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুবি শিক্ষার্থী ও মায়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মৌন মিছিল

ভারতে যাওয়ার সময় আওয়ামীলীগের সাবেক নেতা শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ