Saturday , 14 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 14, 2026 12:35 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। জেলার দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ধানের শীষ প্রতীকে ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪৭৮ জন, নারী ভোটার ১ লাখ ১২ হাজার ২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

ঝালকাঠি-১ আসনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলনের ইব্রাহিম আল হাদি (হাতপাখা), স্বতন্ত্র এম মঈন আলম ফিরোজী (হাঁস), স্বতন্ত্র মো. সাব্বির আহমেদ (মোরগ), জনতার দল জসীম উদ্দিন তালুকদার (কলম), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান (লাঙ্গল), জাতীয় পার্টি-জেপির রুবেল হাওলাদার (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সোহরাব হোসেন (তারা) এবং গণঅধিকার পরিষদের শাহাদৎ হোসেন (ট্রাক)।

অন্যদিকে ঝালকাঠি-2 (সদর–নলছিটি) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।

এ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪৫১ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

ঝালকাঠি-২ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন— ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী সেলিম (মোটরসাইকেল), গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক), স্বতন্ত্র নূরুদ্দীন সরদার (কলস), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ফোরকান হোসেন (আম) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মাসুদ পারভেজ (তারা)।

দুই আসনেই বিএনপি প্রার্থীদের বিজয়ের মধ্য দিয়ে জেলায় দলটির সাংগঠনিক অবস্থান আরও শক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় সেফটি ট্যাংকি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিকলীতে যুব দিবস পালিত

লালমনিরহাটে শহীদ ওসমান হাদির স্মরণে আলোচনা, দোয়া ও বিক্ষোভ সমাবেশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন

পাঙ্গা নিও না, সমস্যা আছে” সাংবাদিককে হুমকি বিএনপি নেতার

বাউফলে ৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের

শিশু আনাস হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা