সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী ও কর্মচারীর স্ত্রীর চিকিৎসায় কুবি এলামনাই ইউকের আর্থিক সহায়তা মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা জয়মনিতে ধানের শীষের জমজমাট নির্বাচনী প্রচারণা পুঠিয়ায় জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী প্রচার মিছিল ও সভা নির্বাচিত হলে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : নজরুল ইসলাম ‎কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর ঝালকাঠি-১ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নবীনগরে ফুটবল মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা চব্বিশের আজাদী অক্ষুণ্ন রাখতে দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন : এস এম ফরহাদ ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি বানারীপাড়ায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে বিভাগীয় শহরে বাস দিচ্ছে কুবি প্রশাসন ডিমলায় খেজুর গাছ প্রতীকের পক্ষে মনজুরুল ইসলাম আফেন্দির নির্বাচনী প্রচার মিছিল পটুয়াখালী-২ আসনে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের সংহতি নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা কালাইয়ে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত

ইসরাফিল ইসলাম, মান্দা প্রতিনিধি:

আগামী ক্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন বিজয়ের লক্ষে নওগাঁ মান্দায় ধানের শীষের প্রার্থী ডা.ইকরামুল বারীর টিপুর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ ই ফ্রেবয়ারী রবিবার বিকেলে ০৮ নং কুশুম্বা ইউনিয়নে দেলুয়াবাড়ী বাজারে হাজার হজার লোকের সমাগমনে জন স্রোতে পরিনত হয়।

এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায় এম এ মতিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক মান্দা উপজেলা বিএনপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনে ধানের শীষের কান্ডারী ও আগামী ক্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ডা.ইকরামুল বারী টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওফেল আলী মন্ডল চেয়ারম্যান ০৮ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদ ও সহসভাপতি মান্দা উপজেলা বিএনপি, অদক্ষ্য আব্দুল মতিন মন্ডল চেয়ারম্যান ০৭ নং প্রসাদপুর ইউনিয়ন, জনাব সেলিম মোরশেদ চৌধুরী সভাপতি ০৮ নং কুসুম্বা ইউনিয়ন, শাফিকুল ইসলাম সদস্য ০৮ নং কুসুম্বা ইউনিয়ন, আনিছুর আলম প্রামানিক উপদেষ্টা মন্ডলীর সদস্য মান্দা উপজেলা বিএনপি, সভাপতিত্বে জনাব মকলেছুর রহমান মকে সিনিয়র সহসভাপতি মান্দা উপজেলা বিএনপি, সঞ্চালনায় শামসুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক মান্দা উপজেলা বিএনপি, এছাড়াও উপস্থিত ছিলেন, মাসুদ রানা সুমন সদস্য আবার কমিটির স্বেচ্ছাসেবক দল। জনাব কবি ইউসুফ রেজা গনঅধিকার পরিষদ,

বক্তারা বলেন প্রিয় কুসুম্বা ইউনিয়ন বাসী আপনাদের যে ভালবাসা শ্রম, ইনসাআল্লাহ ধানের শীষের বিজয় কেউ দাবাই রাখতে পারবেনা, আগামীতে ডা.টিপুকে এই আসন থেকে সবচ্চো ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো।

প্রধান অতিথি ডা.ইকরামুল বারী টিপু তার বক্তব্যে বলেন প্রিয় ভাইরেরা ও বোনেরা আমার আগামী ১২ ই ফেব্রুয়ারি ক্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই ভোটের মাধ্যমে অধিকার ফিরিয়ে আনতে হবে,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।

তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। এই নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা করতে ঐক্যের বিকল্প নাই। ১৯৭১ সালে পরাজিত শক্তি,স্বাধীনতা বিরোধী অপশক্তিরা যেন আগামীতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সে সিধান্ত নিতে হবে বার তারিখের নির্বাচনের মধ্য দিয়ে। সবার আগে বাংলাদেশ সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩