Sunday , 21 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের আরও ১০ নেতার পদত্যাগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 21, 2025 12:45 pm

মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭নং জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের আরও ১০ নেতা একযোগে পদত্যাগ করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বানিয়ারচর সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল হালদার, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কীর্তনীয়া, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশান্ত বৈরাগী, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক রাইটার বারুড়ী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম সরকারসহ ইউনিয়নের আরও বেশ কয়েকজন সদস্য।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, “আজ ২১ ডিসেম্বর দুপুর থেকে আমরা সকলেই দলীয় পদ-পদবী ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। কারো প্ররোচনায় নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। জীবনের বাকিটা সময় আমরা আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকব না।”

এছাড়া গতকাল রাত ৮টায় ননীক্ষীর ইউনিয়নের মহিশতলী এলাকায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ থেকে পদত্যাগ করেন—কানাই বালা, দপ্তর সম্পাদক, পরিতোষ বৈরাগী,৫নং ওয়ার্ড সদস্য, সুজিত বালা, সদস্য এবং দিপু বাড়ৈ, ৫নং ওয়ার্ড সদস্য।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একযোগে এসব নেতাদের পদত্যাগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী

শৈলকুপায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলবে না- জয়ন্ত কুমার কুন্ডু

কোরাম পূর্ণ না হওয়ায় জাবি সিনেট অধিবেশন শুরু হতে বিলম্ব

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

নাটোরের সিংড়ায় চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ড. ইউনূসকে সরে দাঁড়ানোর আহ্বান আব্দুস সালাম আজাদের

ডিমলায় দ্বিতীয় দিনেও লুটপাট, আনসার ক্যাম্প দখল

আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার

জাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার পেলেন ৮ সাংবাদিক