Sunday , 18 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 18, 2026 2:46 pm

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

‎‎জাটকা সংরক্ষণে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বেহুন্দী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

‎‎শুক্রবার ( ১৬ জানুয়ারি) মোংলা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মোংলা দিগরাজ নৌ ঘাঁটির বাংলাদেশ নৌ- বাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করেন।

‎মোংলা উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে অবৈধ জাল ব্যবহার করে মোংলা পশুর নদীতে মাছ শিকার করছে। এতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মারা যাচ্ছে। যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি।

‎‎তিনি আরও জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযানে দুইটি বড় নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

‎মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, ২০২৫ সালের ‎১ নভেম্বর থেকে ১০ জুন ( আট মাস) মৎস্য সম্পদ ঝাটকা সংরক্ষণ মাস। ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায় ৮ মাস এ ধরনের অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা

চৌদ্দগ্রামে নদী-খাল দখলমুক্ত করতে মানববন্ধন; সর্বস্তরের জনগণের অংশগ্রহণ

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা সম্পন্ন

শেরপুরের তিন সীমান্তাঞ্চলে জেঁকে বসেছে হিমেল বাতাস ও ঘন কুয়াশা

ড.মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা করায় রংপুরে আমার দেশ পাঠক মেলার মানববন্ধন

রাঙামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ উদযাপন

একই দিনে নবীনগরে নতুন ইউএনও ও ওসির যোগদান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

রবীন্দ্র কাছারিবাড়িতে ভাঙচুর: অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ