শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সীমান্তে ভারতীয় ১টি গরু ও মোবাইল জব্দ সহ ১ জন আটক

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারী ডিমলায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) থানারহাট সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের ভারতীয় ১টি গরু ও মোবাইল জব্দ সহ ১জন আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ( ২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার থানার হাট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

অভিযানে সীমান্ত পিলার ৯৭৫/১২-এস সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ১টি ভারতীয় গরু ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ সহ একজন কে আটক করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত একজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. আইন উদ্দিন (৪০)। তিনি নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৫০০ টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩