Tuesday , 30 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চবি শিবিরের নতুন নেতৃত্বে ইব্রাহীম রনি ও পারভেজ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 30, 2025 9:20 am

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাংগঠনিক সেটআপ সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) এর সহ-সভাপতি ইব্রাহীম হোসেন রনি এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. পারভেজ।

রোববার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত ইব্রাহীম হোসেন রনির নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম হোসেন রনি শাখা সেক্রেটারি হিসেবে মো. পারভেজকে মনোনয়ন দেন।

সমাবেশের শেষ পর্যায়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি পৌর শ্রমিকদলের নবগঠিত কমিটির পাল্টা সংবাদ সম্মেলন

চারঘাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিল কম্বোডিয়া

কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চুনারুঘাটে লাইসেন্স বিহীন যানবাহন আটক

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

শিকারমঙ্গল প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট (মিনিবার) ফাইনাল সম্পন্ন

জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত