Saturday , 1 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিকারমঙ্গল প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট (মিনিবার) ফাইনাল সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 1, 2025 4:38 pm

আরাফাত হোসেন, মাদারীপুর (কালকিনি) প্রতিনিধি:

আজ শনিবার বিকেল ৪টা থেকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় শিকারমঙ্গল প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট (মিনিবার)-এর ফাইনাল খেলা। পুরো টুর্নামেন্টের আয়োজন করে পাকারমাথা যুব সমাজ।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় সরদার বাড়ী একাদশ এবং শিকারমঙ্গল বাজার একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় সরদার বাড়ী একাদশ ২–১ গোলে জয়লাভ করে ফাইনালের ট্রফি বিজয়ী হয়। মাঠজুড়ে দর্শকদের উল্লাসে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার, কালকিনি উপজেলা।

বিশেষ অতিথি ছিলেন জনাব কে. এম. সোহেল রানা, অফিসার ইনচার্জ, কালকিনি থানা।
আরও উপস্থিত ছিলেন জনাব আশরাফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার, কালকিনি উপজেলা এবং জনাব সেলিম মিয়া, প্রধান শিক্ষক, শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আলমগীর বেপারী।

আয়োজক কমিটির সভাপতি বলেন, “এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করবে।”

চ্যাম্পিয়ন দলকে আকর্ষণীয় ট্রফি ও নগদ পুরস্কার প্রদান করা হয়। রানার্সআপ দলকেও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দীপেন দেওয়ানের পক্ষে বিএনপির প্রচারণা জোরদার

মৃৎশিল্পী পরিবারের শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দিলেন জেলা প্রশাসক

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর

ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদারীপুরে সংঘর্ষ

১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নাজিরপুরে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি: পাঠদান বন্ধ, উদ্বেগে শিক্ষার্থীরা

লালপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ঘটনায় তিনজন গ্রেফতার

যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোকে হরমুজ প্রণালীতে ‘ভোগান্তির’ হুঁশিয়ারি ইরানের

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু