Monday , 22 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন ভ্যানচালক ইসা আলেক

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 22, 2025 4:14 pm

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়পুরহাট-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন পেশায় ভ্যানচালক ইসা আলেক। তিনি জয়পুরহাট জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

২২ ডিসেম্বর ২০২৫ সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র পূরণের মাধ্যমে মনোনয়ন ফরম উত্তোলন করেন ইসা আলেক। এ সময় তাঁর হাতে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম ও সংশ্লিষ্ট দিকনির্দেশনামূলক নথি দেখা যায়।

ইসা আলেক সাংবাদিকদের বলেন, “আমি একজন সাধারণ শ্রমজীবী মানুষ। দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছি। সমাজের অবহেলিত, দিনমজুর, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখি। তাদের কথা জাতীয় সংসদে তুলে ধরতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “রাজনীতি শুধু বিত্তবান বা প্রভাবশালীদের জন্য নয়, সাধারণ মানুষের অধিকার আদায়ের মাধ্যম হিসেবেই রাজনীতি হওয়া উচিত। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তবে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে দাঁড়াবো।”

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে ইতোমধ্যে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, একজন ভ্যানচালকের মতো সাধারণ পেশাজীবীর নির্বাচনে অংশগ্রহণ গণতন্ত্রের প্রকৃত চর্চাকে তুলে ধরে। এতে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বিড়ালের আঁচড়ের পর শিশুর কণ্ঠে ‘মিউ মিউ’, কী বলছেন চিকিৎসক

কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

গোসাইরহাটে ডাকাতি, দম্পতি কুপিয়ে জখম ও লুট

পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প

ফাঁকা আসন পূরণে কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

কালাইয়ে মোবাইল কোর্টে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়–আব্দুল্লাহ

চুনারুঘাটে প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে মুখোমুখি শিক্ষক ও শিক্ষা অফিস

আমতলিতে জুলাই গণঅভ্যুত্থান পালন শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম নিহত