Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 20, 2025 7:45 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাইপাস মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভায় পরিণত হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পথসভায় বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন, “২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর তাঁর দেশে ফেরা গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ও আশার সঞ্চার করবে। বিএনপি আজ ঐক্যবদ্ধ, রাজপথেই প্রমাণ হবে জনগণ কার পাশে আছে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”

এর আগে রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজাপুর উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কর্নেল মোস্তাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সহসভাপতি মাসুম মোল্লা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মিরা, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নয়ন, রাজাপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

আবাম ফাউন্ডেশনের স্বাবলম্ভী প্রজেক্টের উদ্যোগে সেলাই মেশিন প্রদান

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

চৌদ্দগ্রামে মাদকের বিরুদ্ধে সম্মিলিত গ্রামবাসী

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত

মাকসু’র প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা প্রশাসনের: ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধনে

নলছিটিতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ১০

মোকামতলায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাউফলের সংস্কারের কেন্দ্রবিন্দু ইমাম ও খতিবগণ : ড. শফিকুল ইসলাম মাসুদ

বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার: রিজভী

অসহায় রিকশাচালকের হাতে অটোরিকশা তুলে দিলেন ড. মাসুদ