চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতার ৫০ হাজার টাকা জরিমানা


চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মো. নাছির উদ্দিন নামে এক মাটি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দিন শেষে বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলার শুভপুর ইউনিয়নের তিনপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন। অভিযানকালে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কেটে অন্যত্র বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারা অনুযায়ী স্থানীয় মাটি বিক্রেতা মো. নাছির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গত বুধবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে উপজেলার কাশিনগর ইউনিয়ন থেকে একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
মাটি খেকোদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *