Tuesday , 16 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 16, 2025 2:32 pm

মো: এমারুল হক, ধর্মপাশা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ধর্মপাশা কেন্দ্রীয় ‌স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ধর্মপাশা থানার কর্মকর্তা বৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ধর্মপাশা, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ধর্মপাশা উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

দিবসটি উপলক্ষে ধর্মপাশা জনতা মডেল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন শেষে আলোচনা সভায় অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব জনি রায়, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর দুমকীতে স্কুলের মাঠ দখল করে ঘর নির্মাণের অভিযোগ

আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে আস্তাকুরে নিক্ষেপ করবে – কাজী নাহিদ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল

আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু

রাউজানে গভীর রাতে বাহিরে হুক লাগিয়ে বসতঘরে আগুন

আদালতের কাঠগড়ায় শরীরে আগুন দিয়ে যৌতুক মামলার বাদী গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি সনদ প্রদান

বাঘাইছড়িতে তিলোকানন্দে ৮৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা