Sunday , 14 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 14, 2025 4:26 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ 

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষ সোমেশরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব-উল-আহসান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী, শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, মাসুদুর রহমান সহ আরও অনেকে।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাদুল্লাপুরে গোপন ভিডিওর কারণে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা

মোংলায় বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ভারতীয় ৩৪ জেলা আটক

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ

রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান: ৭.৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ডও

সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন

শ্রীবরদীতে মা ও শিশু সহায়তা কর্মসুচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী: আসিফ নজরুল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে “বিজয় ভোজ” বাজেট ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ