Saturday , 22 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবিতে ইফসার নতুন কমিটি: সভাপতি মুজাহিদ, সম্পাদক নাসির

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 22, 2025 6:33 am

আমির ফায়সাল, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর সোশ্যাল এইড-(ইফসা) এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মুজাহিদ হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে ৫১তম আবর্তনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসির উদ্দীন মিয়া-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারি রুমে ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোঃ আনিরুল ইসলাম (৫১), মোঃ শাকিল সরদার (৫১), মোঃ রাকিব হাসান (৫১) ও সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. অজয় পাল (৫১), তনয় (৫১), মোঃ বোরহান উদ্দিন (৫২) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রণব কুমার রায় (৫১), সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে সুমন (৫১), আমেনা খাতুন (৫১), উম্মে হাবিবা মিথিলা (৫১) নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন কোষাধ্যক্ষ হিসেবে জান্নাতুল ফেরদৌস খুশবু (৫১), দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম (৫১), সহ-দপ্তর সম্পাদক সীমান্ত, আইসিটি সম্পাদক- আল- ইমরান (৫১), প্রচার সম্পাদক- রাশিদুল ইসলাম আপন (৫১), সহ প্রচার সম্পাদক- টিটু চন্দ্র মিস্ত্রি, নাবিল (৫১), পরিবেশ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হিসেবে ইমরান হোসেন (৫১), পরিকল্পনা বিষয়ক সম্পাদক- মেহেদী হাসান (৫১), সমাজসেবা সম্পাদক- সাজিদ হাবিব মজুমদার (৫১), এবং অন্যান্য।

নবনির্বাচিতরা সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে জনগোষ্ঠীদের নিয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং ক্ষুদ্র কিছু প্রচেষ্টার মাধ্যমে সমাজ ও ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ইফসা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা এবং তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত

কক্সবাজারের জামায়াত নেতা আমজাদ হত্যা মামলার আসামি গ্রেফতার

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

বানারীপাড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী প্রচারণা

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি, ১ জন বহিষ্কার

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক