Thursday , 20 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জাবি ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব, আগামীকাল রাজা–রানী নির্বাচন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 20, 2025 4:43 pm

আমির ফায়সাল, জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা–রানী নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সংলগ্ন র‍যাগজোন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একইদিন রাত আনুমানিক ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন র‍যাগজোন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার এবং উৎসব আয়োজক কর্তৃপক্ষ এ তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার হাসান নাঈম বলেন, “ভোটগ্রহণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যারা দেশের বাইরে থাকবেন, তারা নির্ধারিত নিয়ম মেনে অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন।”

তিনি আরও জানান, জুলাই হামলার ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তারা এই নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবেন। এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয়শত ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, তবে এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে।

এবছর রাজা পদে লড়বেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন আবির এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার। অন্যদিকে রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান (মনিয়া) ও চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফাহিন।

সংবাদ সম্মেলনে র‍যাগ ৪৫ এর আহ্বায়ক নুরসহ নির্বাচনের অন্যান্য কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, শিক্ষা সমাপনী উৎসবের এই রাজা–রানী নির্বাচন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বানেশ্বরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা

সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের

ফরিদপুর নগরকান্দায় পূজা উদযাপন ফন্টের কমিটি গঠন ও মত বিনিময় সভা

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন

প্রস্তুতি থাকলেও অনুমতি মেলেনি রাষ্ট্রপতির; অনিশ্চয়তায় কুবির দ্বিতীয় সমাবর্তন

শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পবিপ্রবির প্রো–ভাইস চ্যান্সেলর