Monday , 17 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জয়পুরহাটে বিএনপি’র আনন্দ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 17, 2025 11:42 am

মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দায়মুক্তি (ইমিউনিটি) বাতিল করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—এ রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।

(১৭ নভেম্বর ২০২৫) সোমবার বিকেল ৩টায় শহরের রেলগেট এলাকা থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এগিয়ে যান। সঙ্গে ছিল স্থানীয় পথচারী ও সাধারণ মানুষের ভিড়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, এমএ ওয়াহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিমের নেতৃত্বেও পৃথকভাবে একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে।

নেতারা বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” একই সঙ্গে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তারা।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন। শহরের ব্যস্ত সড়কজুড়ে মিছিলের কারণে মুহূর্তের জন্য যান চলাচলেও ধীরগতির সৃষ্টি হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

নড়াইলে শিবিরের নতুন কমিটি গঠন

শৈলকুপায় নসিমন-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রান গেল ৩ বন্ধুর

গাজায় ফের যুদ্ধের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর

সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে : ডা. জুবাইদা রহমান

বাগেরহাটে বিভিন্ন কর্মসুচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

শাহজাদপুরে আসন্ন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল