Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্ত্রীর গলাকাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 15, 2025 12:55 pm

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়ির একটি বাড়িথেকে স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্ত্রীর নাম রহিমা বেগম (৩৫)। তার পাশেই স্বামী ইমরানকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ী বাইমাইল, নওয়াব আলী মার্কেট এলাকায় একতা ভিলার পঞ্চম তলা থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, ১৬ বছর বয়সী মেয়ে শারমিন মা-বাবার এমন নৃশংসতা দেখে ফেলে। বিষয়টি জানাজানি হলে পুলিশকে ফোন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, আহত ইমরান হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কসাই ছিলেন। নিহত রহিমা ইমরানের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার ভোর রাতে কোনো এক সময় রহিমাকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্বামী ইমরানের শ্বাসনালী কাটা অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় তাদের মেয়ে শারমীনকে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই), সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধারের ওপর তল্লাশি চালাতে গিয়ে আমরা ইমরান হোসেনকে গলাকাটা অবস্থায় দেখতে পাই। তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর নিহত স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার অধিকতর তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করা হচ্ছে : বিদ্যুৎ মন্ত্রী

মাহে রমজান উপলক্ষ্যে জাবির আইন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডিমলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ এক মাদককারবারি গ্রেফতার

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা

বইয়ের দোকানে মাদক সেবন, ২ জনের কারাদণ্ড

নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দেশসেরা ১৬ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় জাবির ত্রিমাত্রিক কৃতিত্ব

নগরীর যানজট নিরসনের মনোরেল হচ্ছে চট্টগ্রামে: উপদেষ্টা আসিফ