Saturday , 15 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুরে জাতীয় যুব ফোরামের উদ্যোগে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 15, 2025 9:04 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

বিশ্বব্যাপী আয়োজিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক–২০২৫-এর অংশ হিসেবে শেরপুরে আজ শুক্রবার জাতীয় যুব ফোরাম – শেরপুর জেলা শাখার উদ্যোগে জলবায়ু সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি কলেজের মূল ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ দাবি এবং স্থানীয়ভাবে জনসচেতনতা বৃদ্ধি।

কর্মসূচিতে তরুণ–যুবক, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও নিজস্বভাবে তৈরি জলবায়ুবিষয়ক স্লোগান নিয়ে তারা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, খরা, নদীভাঙন, ফসলহানি এবং স্বাস্থ্যঝুঁকির মতো বাস্তবতা ইতোমধ্যেই প্রমাণ করেছে যে বাংলাদেশ বিশ্বে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

সমাবেশে বক্তারা বিশ্বনেতা ও নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, “জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দ্রুত রূপান্তর আনতে, জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ-সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণে বৈজ্ঞানিক ও জরুরি পদক্ষেপ নিতে হবে।”

জাতীয় যুব ফোরাম শেরপুর জেলা শাখার প্রতিনিধিরা জানান, তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ুবিষয়ক আন্দোলনকে শক্তিশালী করতেই তাদের এ উদ্যোগ। তাঁদের দাবি—
“সময় খুবই সীমিত; জলবায়ু সংকট মোকাবিলাকে এখনই জাতীয় অগ্রাধিকারের শীর্ষে স্থান দিতে হবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে সড়ক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান

ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সূচিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, পরে সংশোধন

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোতায়েন ১৬ প্লাটুন বিজিবি

জাবি শিক্ষার্থীদের ঘরে ফেরার আনন্দে যুক্ত হলো জাকসু

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

মুরাদনগরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচার চক্র: ৬ জন গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

আত্রাইয়ে নিখোঁজের দেড় বছর পর সুমন হত্যার স্বীকারোক্তি, উদ্ধার দেহাবশেষ

যুক্তরাষ্ট্র হামলার শিকার হলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের