Thursday , 13 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন ও গাভী পালন প্রশিক্ষন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 13, 2025 4:18 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন ও গাভী পালন প্রশিক্ষন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বেসরকারী সংস্থা ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদে এ কর্মসুচি পালন করা হয়।

এসময় বাঁশকান্দি ইউনিয়নের ৭টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৭টি গাভী বিতরন ও উপকার ভোগীদের গাভী পালন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

বাঁশকান্দি ইউনিয়নের পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: সরোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ,এম,ইবনে মিজান।

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি এর পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদল এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
মোঃ বেল্লাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, এ,বি,এম, সৌরভ রেজা শিহাব।

এসময় বাঁশকান্দি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা দুলাল চন্দ্র মৃধা,বিভিন্ন ওয়ার্ডের সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন,আজ আমি এখানে আসার পর থেকে জিগ্যেস করছি, যে এই গাড়ীগুলো কিভাবে দেওয়া হবে? যারা পাবে তাদের কী মাসিক কিস্তি দিতে হবে কিনা?তখন জানলাম পুরোটাই স্বেচ্ছাসেবী। আপনারা যারা এই গাভীগুলো পাচ্ছেন, আপনারা এটাকে নিয় ভাগ্যে উন্নয়নে কাজ করবেন।কেউ বিক্রি করবেন না।এটা আপনারা যারা আছেন দায়িত্বে তারা তদারকি করবেন।গাভীটি আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করবে।আর গাভীটির শারিরীক কোন সমস্যা হলে আমাদের এখানে প্রানীসম্পদ অফিসার আছেন তিনি আপনাদের যেকোন প্রয়োজনে সহযোগিতা করবেন।

উল্লেখ,ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভি ডি এস) একটি স্থানীয় স্বেচ্ছাসেবী (NGO) সংগঠন। বিগত ১৯৮৫ সন থেকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা

ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামল উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের

রংপুরে জাপা ছেড়ে বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান

নারী কেলেংকারীতে জড়িত সারোয়ার তুষারকে প্রধান আলোচক করে জবি বাগছাসের অনুষ্ঠান কর্মসূচি

জৈন্তাপুরে মানবতার টানে শীতের রাতে রাস্তায় ভবঘুরে মানুষের পাশে প্রশাসন

ইটভাটা মালিকের হামলার প্রতিবাদে মানববন্ধন

৩২ বছর কর্মজীবন শেষে সহকারী শিক্ষিকা রহিমা বেগমেকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

চৌদ্দগ্রামে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১ লাখ টাকা জরিমানা

চৌদ্দগ্রামে মধ্যযোগী কায়দায় গাছের সাথে বেধে যুবককে নির্যাতন