Author: নিউজ ডেক্স

  • চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

    চবিতে ভর্তি পরীক্ষায় নকলের দায়ে দুই পরীক্ষার্থী বহিষ্কার

    মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫ু২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি-২’ উপুইউনিটের ভর্তি পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিট থেকে বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সময় চবির শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (নতুন কলা ভবন) তৃতীয়…

  • নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম

    নিরাপদ-মানবিক ও আধুনিক বরগুনা গড়তে চান নজরুল ইসলাম

    বরগুনা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা তার নির্বাচনি অঙ্গীকার ঘোষণা করেছেন। নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা-১ আসনের সাধারণ মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করাই তার রাজনীতির প্রধান লক্ষ্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে…

  • যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন গোয়াইনঘাটের বিএনপির নেতা খোকন

    যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন গোয়াইনঘাটের বিএনপির নেতা খোকন

    এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা সদস্য, সাবেক লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হক খোকন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গোয়াইনঘাট থানা সদরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি )বিকেলে উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে…

  • কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) থাউজ্যান্ড স্কলারস ইনিশিয়েটিভের উদ্যােগে ‘ টাইম ম্যানেজমেন্ট দ্যা স্টুডেন্ট সার্ভাইভাল স্কিল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল তিনটার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি আয়োজিত হয়। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। সেমিনারে অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব…

  • মাভাবিপ্রবিতে ‘বিপ্লব থেকে বিজয়’ শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

    মাভাবিপ্রবিতে ‘বিপ্লব থেকে বিজয়’ শীর্ষক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

    মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি: ‎ ‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘বিপ্লব থেকে বিজয়’ শীর্ষক দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ কর্মসূচি পালন করা হয়। ‎ ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন…

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে আসার অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রামদা হাতে আসার অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

    মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিনজন ব্যক্তিকে কোপানোর উদ্দেশ্যে রামদা হাতে আসার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে চবির শাহ আমানত হল এলাকায় এ ঘটনা ঘটে। আটক নিরাপত্তাকর্মীর নাম নূর ইসলাম বিপ্লব, যিনি ‘আতঙ্ক বিপ্লব’ নামে পরিচিত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত রয়েছেন।…

  • শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

    শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

    মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়া এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নকল গুড়…

  • কুড়িগ্রাম প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রাম প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা কর্মকর্তাদের সাথে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ অফিসের সম্মেলন কক্ষে এ মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান। সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, বন্যাপ্রবণ এলাকার সমস্যা, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ…

  • কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

    কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

    সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ নামক দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু হচ্ছে। আগামীকাল (৯ জানুয়ারি) দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানান সম্মেলন আয়োজক কমিটির…

  • সৈয়দকাঠিতে পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রেফতার

    সৈয়দকাঠিতে পাইপগানসহ আ.লীগ নেতা তারিকুল ইসলাম গ্রেফতার

    সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে পাইপগানসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মো. আলী হাসানের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময়…

  • ‎লিও ক্লাব অব কুবির নেতৃত্বে সফিকুল-সিয়াম

    ‎লিও ক্লাব অব কুবির নেতৃত্বে সফিকুল-সিয়াম

    ‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: ‎ ‎আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আরিফুর রহমান সিয়াম। বুধবার (০৭ জানুয়ারী) লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন কমিশনার এন্ড কো-অর্ডিনেটর লায়ন…

  • চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা

    চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে রাতে ঘুরে ঘুরে কনকনে শীতে অসহায় শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউএনও মোঃ নূরুল আমিন। এতে খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা। বুধবার রাত নয়টায় মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা নুরানী তা’লিমূল কোরআন হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে উত্তরাঞ্চলের শ্রমজীবীদের হাতে তিনি কম্বল তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা…

  • ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে শ্রমিকের পা বিচ্ছিন্ন

    ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে শ্রমিকের পা বিচ্ছিন্ন

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের শিল্পনগরী ইসলামপুরে লবণ কারখানার মেশিনের ভেতর আটকে রাশেদ আবদুল্লাহ ছোটন(২০) নামে এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রাশেদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সেম্পলবাগান এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে ঘটে এ দূর্ঘটনা। আহত ওই কিশোরকে প্রথমে মালুমঘাট ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে…

  • মান্দায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

    মান্দায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

    ইসরাফিল ইসলাম, মান্দা প্রতিনিধি: ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) মান্দা উপজেলার সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি…

  • তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

    তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

    জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্পকে কার্যত নস্যাৎ ও অকার্যকর করার পথে ঠেলে দিচ্ছে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ভয়াবহ কর্মকাণ্ড। তিস্তাপাড়বাসী ও সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের কোনো বাধা তোয়াক্কা না করেই একাধিক প্রভাবশালী সিন্ডিকেট প্রকাশ্যে নদীর তলদেশ খুঁড়ে পাথর লুটে নিচ্ছে—যা তিস্তা ব্যারেজ, সেচ প্রকল্প এবং তিস্তাপাড়ের…

  • পুবাইল থানা যুবদলের আংশিক কমিটি গঠন সভাপতি মুজিবুর-সম্পাদক সোহেল

    পুবাইল থানা যুবদলের আংশিক কমিটি গঠন সভাপতি মুজিবুর-সম্পাদক সোহেল

    মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের পুবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মজিবুর রহমান রাজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন…

  • ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’

    ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’

    মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: ভিক্ষুক পুনর্বাসনের আওতায় গরু পেয়ে দুই পা হারোনো প্রতিবন্ধী সিরাজ (৬২) কাঁদলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’। এতদিন ভিক্ষা কইর‌যা খাইতাম এহন আর ভিক্ষা করমু না। সিরাজের মত একই কথা বললেন গুলিশাখালী গ্রামের স্বামী পরিত্যাক্ত ভিক্ষুক মীম আক্তার (৩২)। এভাবে গুরু পাওয়া প্রতিবন্ধী ভিক্ষুক আমিনুল…

  • আসিফ মাহমুদের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

    আসিফ মাহমুদের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

    মোঃ অনিক চৌধুরী , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে জড়িয়ে সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল করা হয়েছে। বুধবার (৭জানুয়ারী) বিকেলে মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনতার ব্যানারে সদরের আল্লাহু চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ…

  • ‎কুবিতে ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায়

    ‎কুবিতে ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায়

    ‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি: ‎ ‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ময়মনসিংহ বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় স্টুডেন্টস অ্যালায়েন্সের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ‎ ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ…

  • শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু

    শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু

    রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (০৭) নভেম্বর দুপুরে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের পাহাড় ঘেষা ছোট বালিজুড়ি গ্রামের পাহাড়ি টিলায় ঐ ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী মালাকোচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। বনবিভাগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,…