-
রাজাপুরে সরকারি গাছ বিক্রির অভিযোগ সরকারি প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলায় সরকারি জমির অন্তত পাঁচটি মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ডেভেলপমেন্ট ফেসিলিটেটর (ইউডিএফ) মো. ইমরান আলী নিজের ব্যক্তিগত কাজে এসব গাছ ব্যবহার করেছেন বলে স্থানীয়দের অভিযোগ। প্রশাসনের নীরব ভূমিকায় এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে…
-
দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট আজ ইতিহাসের এক ব্যতিক্রমী মোড়ে পা রাখলো। দীর্ঘ ২০ বছর ও ৩৩১টি ওয়ানডে ম্যাচ পর এমন এক বাংলাদেশ দল মাঠে নামলো, যেখানে একাদশে দেখা মিললো না দেশের ক্রিকেটের কিংবদন্তি পাঁচ ক্রিকেটারের—মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ক্রিকেটপ্রেমীরা যাদের ‘পঞ্চপাণ্ডব’ নামে…
-
চৌদ্দগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৫৭ মামলায় ৫৯ আটক

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ গত ১৫ জুন থেকে ৩০ শে জুন বিশেষ মাদকবিরোধী অভিযানের পাশাপাশি গত তিন মাসে ৬৬৪ কেজি গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে। এই সময়ে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৭ মামলায় ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত সীমান্তবর্তী ৪২ কিলোমিটার মহাসড়কের এই উপজেলায় এপ্রিল, মে,…
-
বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার, আত্মহত্যার পথ বেঁচে নিলেন কলেজ শিক্ষার্থী

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেঁচে নিলেন তানজিলা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী। অভিযুক্ত প্রেমিক রাকিব চৌকিদার (১৯) বিয়েতে অস্বীকৃতি জানালে ওই তরুণী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে ভিকটিমের বসত বাড়ীতে।…
-
৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম মাভাবিপ্রবির ফরহাদ হোসেন

মো:জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ সোমবার ৩০জুন রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে, ১ হাজার ৭১০টি ক্যাডার পদে নিয়োগের জন্য ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন প্রায় তিন লাখ ৫০ হাজার প্রার্থী। প্রিলিমিনারি…
-
পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে কলেজছাত্র মো. ফাহিম বয়াতি (১৯) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা মো. জাকির বয়াতিকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টা বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভাংড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের ছাত্র।…
-
মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান: সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ মফস্বল সাংবাদিকতায় দীর্ঘ দুই দশকের আপোষহীন ভূমিকা ও সাহসী সাংবাদিকতার জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হলেন বরিশালের সাংবাদিক মামুনুর রশীদ নোমানী। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ…
-
ভবন নির্মাণে বারবার বাধা, দ্রুত কাজ শুরুর দাবিতে গণিত বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণে বারবার বাধা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ জুলাই) গনিত ও পদার্থ বিজ্ঞানের অনুষদের সামনে এ সংবাদ সম্মেলন করেন তারা। এসময় শ্রেণিকক্ষ সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে ভবন নির্মাণ কাজ শুরু করার দাবি…
-
বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে: অধ্যাপক ড. গোলাম রব্বানী

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী। অনুমতি ছাড়া ফ্যাসিবাদের পতন দিবস উদযাপন কমিটিতে অন্তর্ভুক্ত করায় তিনি এ মন্তব্য করেন। গতকাল (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অন্তর্ভুক্ত করা হলে তিনি…
-
দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ

মাসুদ রানা, গাইবান্ধা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যূত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী ”দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধায় বিভিন্ন পদযাত্রায় অংশ নিয়েছেন এনসিপির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকে সেই…
-
নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেশে চলমান মব জাস্টিস, বিচারহীনতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচীর আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার ( ২৯ জুন ) দুপুরে “নজরুল ভাস্কর্য” সামনে থেকে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। এই শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন।…
-
চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন

জয় চন্দ্র শীল, বরিশাল প্রতিনিধিঃ চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ সার্বিক মূল্যস্ফীতির প্রতিবাদ নিয়ে আজ বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচী থেকে জনজীবনে নেমে আসা এই তীব্র সংকট নিরসনে সরকারকে জরুরি পদক্ষেপ নিবার আহ্বান জানানো হয়। মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে “ভাতের পাতে স্বস্তি ফেরাও” এই স্লোগান নিয়ে কর্মসূচী পালন করেন। প্রান্তজন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-…
-
শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ থেকে এক মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেচে পুলিশ। আজ মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে দুজনকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহের সম্ভুগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এই…
-
মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু নারীর বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি “কায়কোবাদ”

নাজমুল হাসান: কুমিল্লার মুরাদনগর উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং ঐ নারীর সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সমবেদনা প্রকাশ করেন। আজ (০১ জুলাই) সোমবার দুপুরে ভুক্তভোগীর বাড়ি মুরাদনগরের পাচকিত্তা বাহারচরে ভুক্তভোগীর পরিবারসহ…
-
কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং

কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সফর উপলক্ষে আজ মঙ্গলবার (১ জুলাই) জেলা কার্যালয়ে এক প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জুলাই আন্দোলনের শহীদ বীর যোদ্ধা আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আহত যোদ্ধাদের প্রতি গভীর সম্মান প্রকাশ করে তাদের সুস্থতা কামনা…
-
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী দুমকীর উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক ও দুমকী প্রেসক্লাবের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ খানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লুথ্যারান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন বাসায় এ ডাকাতি সংগঠিত হয়। সূত্র জানায়, পাকা ভবনে গভীর রাতে…
-
বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হঠাৎ করে সেমিস্টার ফি বাড়ানোর ঘটনা ঘটেছে। এতে তীব্র ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। প্রতিবাদে তারা মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি ও ফর্ম পূরণের ফি পুনর্বিবেচনার দাবি জানান। এছাড়া অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের…
-
বাজেট ঘাটতির অজুহাতে আটকে আছে ঢাকাগামী বাস মাভাবিপ্রবি’র

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি: দেশের অন্যতম বিদ্যাপীঠ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। সকল সুযোগ-সুবিধা ও চাহিদা বিবেচনায় দেশের সব জেলার শিক্ষার্থীদের ঢাকামুখী হওয়ার আগ্রহ দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় বইপত্র, গবেষণা সামগ্রী, চাকরির প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডসহ নানাবিধ আনুষ্ঠানিকতার জন্য ঢাকা গুরুত্বপূর্ণ…
-
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসূলপুর ইউনিয়নের পূর্ব করিয়ার গ্রামে সম্প্রতি ঘটে গেছে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খায়রুল ইসলামের বসতবাড়িতে অজ্ঞাত সূত্রে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতঘর সহ পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র। স্থানীয়দের প্রাথমিক ধারণা—পূর্ব শত্রুতার…
-
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ গণঅভ্যুত্থানের স্মরণে এবং ‘জুলাই আন্দোলনের’ বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনা করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) সকালে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে তাঁর কবর জিয়ারত করেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় শহীদের পরিবারের সদস্যদের সান্ত্বনা ও…