Wednesday , 2 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ভবন নির্মাণে বারবার বাধা, দ্রুত কাজ শুরুর দাবিতে গণিত বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণে বারবার বাধা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ জুলাই) গনিত ও পদার্থ বিজ্ঞানের অনুষদের সামনে এ সংবাদ সম্মেলন করেন তারা। এসময় শ্রেণিকক্ষ সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে ভবন নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছে তারা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের জন্য একটি ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। তৎকালীন উপাচার্য পদার্থবিজ্ঞান ভবনের দক্ষিণ পাশে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও, পরিবেশ ও জীববৈচিত্র্যের অজুহাতে একটি পক্ষ কাজ বন্ধ করে দেয়। ভবিষ্যৎ পরিবেশগত ঝুঁকি পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে প্রকৌশলী, স্থপতি, পরিবেশবিদ, জীববিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, দার্শনিকসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে গঠন করে টেকনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি (TMC)।

কমিটি বিশ্ববিদ্যালয়ের তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন শেষে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে পদার্থবিজ্ঞান ভবনের পশ্চিম পাশের উন্মুক্ত জায়গাটিকে ভবন নির্মাণের জন্য সবচেয়ে পরিবেশবান্ধব ও উপযোগী হিসেবে চিহ্নিত করে। এরপর নির্মাণকারী প্রতিষ্ঠান কাজ শুরু করতে গেলে আবারও বাধা দেয় একটি পক্ষ।

পরিস্থিতি সামাল দিতে উপাচার্য ২৪ জুন ২০২৫ তারিখে মতবিনিময় সভা আহ্বান করেন। সভায় ভবন নির্মাণে কোনো পরিবেশগত বাধা নেই মর্মে একটি ‘Biodiversity Impact Assessment (BIA)’ কমিটি গঠন করা হয়। BIA কমিটিও সকল নিয়ম অনুসরণ করে ভবন নির্মাণের সুপারিশ করে।গণিত বিভাগের ৪৮তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, “আমরা যখন ক্যাম্পাসে আসি, তখন ভবনের কাজ শুরু হওয়ার কথা ছিল। পরে আমাদের ডেকে বলা হয়, বায়োডাইভারসিটি পজিটিভ ফল দিয়েছে। তাহলে কাজ আটকে আছে কেন? তারা ‘সেভ’ বলার পরেও কাজ বন্ধ-এ কারণে আমরা আন্দোলনে নামছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার

ওয়াশিংটনের সম্ভাব্য নতুন মেয়রের কঠোর সমালোচনায় ট্রাম্প

আন্তর্জাতিক শিক্ষাঙ্গণে কুবিকে প্রতিনিধিত্ব করতে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ গঠন

মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশুর পাশে পাঁচবিবি জামায়াতের এমপি প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত

ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা প্রয়োজন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাইল্যান্ডের প্রাচীন বৌদ্ধবিহার

আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএসএর কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি