Thursday , 3 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল

 

মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধিঃ

বাংলাদেশ ক্রিকেট আজ ইতিহাসের এক ব্যতিক্রমী মোড়ে পা রাখলো। দীর্ঘ ২০ বছর ও ৩৩১টি ওয়ানডে ম্যাচ পর এমন এক বাংলাদেশ দল মাঠে নামলো, যেখানে একাদশে দেখা মিললো না দেশের ক্রিকেটের কিংবদন্তি পাঁচ ক্রিকেটারের—মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ক্রিকেটপ্রেমীরা যাদের ‘পঞ্চপাণ্ডব’ নামে জানেন।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে এই যুগান্তকারী মুহূর্তটি ঘটে। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ, যার হাত ধরেই ওয়ানডেতে বাংলাদেশ দলের নতুন নেতৃত্বযাত্রা শুরু হলো।

২০০৫ সালের ৪ সেপ্টেম্বর সর্বশেষ একবার এমন হয়েছিল যখন বাংলাদেশের ওয়ানডে একাদশে এই পাঁচজনের কেউই ছিলেন না। কাকতালীয়ভাবে সেদিনও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা এবং ভেন্যু ছিল এই প্রেমাদাসা স্টেডিয়ামই। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৬ উইকেটে। এরপর ২০০৬ সালে সাকিব ও মুশফিক এবং ২০০৭ সালে তামিম ও মাহমুদউল্লাহ জাতীয় দলে অভিষেকের পর থেকে অন্তত একজন ‘পঞ্চপাণ্ডব’ থাকতেন প্রতিটি ম্যাচে।

আজকের ম্যাচের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় ইতি টানলো বাংলাদেশ ক্রিকেট। শুরু হলো নতুন প্রজন্মের, নতুন পথচলা।

২০০৫ সালের সেই ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশের একাদশে খেলেছিলেন—জাভেদ ওমর, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, তুষার ইমরান, খালেদ মাসুদ পাইলট, মানজারুল ইসলাম, সৈয়দ রাসেল ও তাপস বৈশ্য।

সেই ম্যাচে মাশরাফি বিশ্রামে থাকায় খেলেননি, আর বাকি চারজনের অভিষেক ঘটে পরবর্তী বছরগুলোতে।

আজকের দিনটি তাই শুধু একটি ম্যাচ নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি যুগের অবসান এবং নতুন এক অধ্যায়ের সূচনা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠি-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদীর নির্বাচনী গণমিছিল

ডা. শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

বাকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ, কেন্দ্রীয় সংসদে পদ ২৫ টি

অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা স্পষ্টের দাবিতে জাবির প্রাণরসায়ন সংসদের মানববন্ধন

শাহজাদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আগামী ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে শেরপুর জেলায় নিয়ে আসবো : রুবেল

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক