Author: নিউজ ডেক্স

  • চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নে ধানের শীষের প্রচার প্রচারণা শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (২২জানুয়ারী) বিকালে বৈদ্যমারী বাজার থেকে শুরু হওয়া মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৈদ্যমারী বাজার তিন রাস্তার মোড়ে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    তারই ধারাবাহিকতায় বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষে এক বিশাল মিছিল ও আলোচনা সভায় চিলা ইউনিয়ন বিএনপি সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

    প্রধান অতিথির বক্তৃতায় আবু হোসেন পনি বলেন, বিএনপি কোন দিন পিছনের দরজা থেকে ক্ষমতায় আসেনি। বিএনপি সব সময় সামনের দরজা থেকে ক্ষমতায় এসেছে। আজ আমাদের সুযোগ এসেছে তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা। এই মার্কা পেয়েছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। আমরা সবাই এখন থেকে ধানের শীষের হয়ে কাজ করবো এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করবো।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি,চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন,চিলা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জালাল মুছাল্লি, মোংলা উপজেলা বিএনপির যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম মিঠু ফকির, যুবদল নেতা সাইফুল শিকদার সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।

    উল্লেখ্য, ২৯৮টি নির্বাচনী এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা করবেন এসব প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা গণসংযোগ, সভা-সমাবেশ ও পথসভার মাধ্যমে নির্বাচনী মাঠ গরম করবেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।

    তফসিল অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত এই প্রচারণা চলোমান থাকবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে।

  • শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

    রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

    শীতের তীব্রতা থেকে দরিদ্র ও অসহায় মানুষদের রক্ষায় শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন সোমেশ্বরী ভবনে অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দরিদ্র ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে (সুজন—সুশাসনের জন্য নাগরিক) শ্রীবরদী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা।

    “সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (সুজন—সুশাসনের জন্য নাগরিক) শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ফরহাদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি ও শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

    প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। পাশাপাশি সুশাসন ও গণতন্ত্র রক্ষায় সচেতন ও সংগঠিত নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও মনীষা আহমেদ বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস প্রশংসনীয়।

    অনুষ্ঠান শেষে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

     

  • মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত

    মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধি:

    বাগেরহাটের মোংলায় প্রান্তিক মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মোংলার উপজেলার চিলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

    ‘ফিশনেট’ (Fisherfolk Integration for Sustainable Habitat and Natural Ecosystem Transformation – FISHNET) প্রকল্পের আওতায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নের লক্ষে “সমন্বিত কর্মপরিকল্পনা যাচাইকরণ সভা” শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উইমেন জব ক্রিয়েশন সেন্টার (ডব্লিউজেসিসি)-এর বাস্তবায়নে এবং ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর সহযোগিতায় এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। সভায় মৎস্যজীবী পরিবারের দুর্যোগকালীন নিরাপত্তা, টেকসই আবাসস্থল নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা খসড়া উপস্থাপন ও স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে তা যাচাই করা হয়।

    প্রজেক্ট ম্যানেজার বিলকিস খাতুন বলেন, উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীরা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে। একটি সঠিক ও সমন্বিত দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। ফিশনেট প্রকল্পের এই উদ্যোগ মৎস্যজীবী পরিবারগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

    বীর মুক্তিযোদ্ধা মুক্তার আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার বিলকিস খাতুন,

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কৌশিক মৌলিক কানু, ইউপি সদস্য বৃন্দ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বৃন্দ সহ চিলা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, ফিশনেট প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

    বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

    মোঃ সুজন মিয়া, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

    গাজীপুরের শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

    বুধবার (আজ) সকাল থেকে দক্ষিণ ভাংনাহাটি এলাকার লাক্সমা কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছাড়ার অনুরোধ জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর সমাধান না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নামেন।

    অন্যদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

  • বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার।

    বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার।

    মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্দেশনার বাইরে গিয়ে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাক্ষণবাড়ীয়ায় তিন জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বহিষ্কারকৃত বিএনপির নেতারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ সাইদুজ্জামান কামাল।

    ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

    মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

    মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর মহাদেবপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “শাকসু নির্বাচন স্থগিত কেন, প্রশাসন জবাব দাও” এবং “অনতিবিলম্বে শাকসু নির্বাচন দিতে হবে” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

    মিছিলে নেতৃত্বদানকারী নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। অথচ দীর্ঘ দিন ধরে এই নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বক্তারা অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। কর্মসূচিতে উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেত

  • কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

    কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

    সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম।

    ২১ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার( অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন এর দায়িত্বের মেয়াদ পূর্ণ হওয়ায় তদস্থলে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জনি আলম-কে উক্ত হলের প্রভোস্ট হিসেবে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়।

    এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট মোঃ জনি আলম বলেন, ‘আমি নিয়োগের চিঠি পেয়েছি, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।’

    উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জানুয়ারি সহযোগী অধ্যাপক মোঃ জিয়া উদ্দিন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ২ বছরের জন্য প্রভোস্ট হিয়েসে নিয়োগ পেয়েছিলেন।

     

  • ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

    ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

    মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জনসভা মঞ্চের সামনে সংবাদ সম্মেলন করেছে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামি।

    বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন বিএনপির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, নির্ধারিত সময়ের আগেই বিএনপি জেলা শহরের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানিয়েছে, যা সম্পূর্ণভাবে নির্বাচনি আচরণবিধির পরিপন্থী।

    তিনি আরও বলেন, এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অতীতের মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য ও সার্বিক সহযোগিতা পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

    জামায়াতের আমিরের আগমন প্রসঙ্গে অধ্যাপক বেলাল উদ্দিন বলেন, আগামী ২৩ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভা ও কল্যাণরাষ্ট্র বিনির্মাণে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের বক্তব্য ঠাকুরগাঁওবাসীর জন্য ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য বহন করবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

     

  • ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

    ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

    মো:সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে মোট ২০ জন প্রার্থীর মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ করা হয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইরশাত ফারজানা আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, যাচাই–বাছাই শেষে তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

    ঠাকুরগাঁও–১ আসন: এই আসনে তিনজন প্রার্থী প্রতীক পেয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ‘ধানের শীষ’, জামায়াতে ইসলামী মনোনীত দেলাওয়ার হোসেন পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ এবং ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম পেয়েছেন ‘হাতপাখা’ প্রতীক।

    ঠাকুরগাঁও–২ আসন: হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈলের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে সাতজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন—জাতীয় পার্টির নুরুন নাহার বেগম (‘লাঙল’), জামায়াতের আব্দুল হাকিম (‘দাঁড়িপাল্লা’), বিএনপির ডা. আব্দুস সালাম (‘ধানের শীষ’), এবি পার্টির নাহিদ রানা (‘ঈগল’), গণঅধিকার পরিষদের ফারুক হোসেন (‘ট্রাক’), ইসলামী আন্দোলনের রেজাউল করিম (‘হাতপাখা’) এবং সিপিবির সাহাব উদ্দীন আহাম্মেদ (‘কাস্তে’)।

    ঠাকুরগাঁও–৩ আসন: পীরগঞ্জ ও রানীশংকৈলের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে দশজন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন—বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান (‘হারিকেন’), বাংলাদেশ মাইনরিটি পার্টির কমলাকান্ত রায় (‘রকেট’), সিপিবির প্রভাত সমীর শাহজাহান (‘কাস্তে’), স্বতন্ত্র প্রার্থী আশা মনি (‘ফুটবল’), সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ (‘একতারা’), ইসলামী আন্দোলনের আল আমিন (‘হাতপাখা’), বিএনপির জাহিদুর রহমান (‘ধানের শীষ’), গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন (‘ট্রাক’), জামায়াতের মিজানুর রহমান (‘দাঁড়িপাল্লা’) এবং জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহাম্মেদ (‘লাঙল’)।

    জেলা রিটার্নিং কর্মকর্তা ইরশাত ফারজানা বলেন, প্রতীক পাওয়ার পর আজ থেকেই প্রার্থীরা নির্বাচন আচরণবিধি মেনে প্রচার করতে পারবেন এবং ভোটারদের কাছে যেতে পারবেন।

     

  • নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট

    নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট

    মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধ:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বিকেল থেকে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও কৌশলগত পয়েন্টগুলোতে নওগাঁ জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে।

    নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর চেকপোস্ট কার্যক্রমও লক্ষ্য করা গেছে। নির্বাচন ও গণভোটের সময় যেকোনো ধরনের নাশকতা, অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ এবং বিশৃঙ্খলা রোধে এই বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

    সরেজমিনে দেখা গেছে, নওগাঁ শহরের ঢাকা রোড, বালুডাঙ্গা বাস টার্মিনাল, বাইপাস মোড়সহ জেলার বিভিন্ন উপজেলার প্রধান মোড় ও আন্তঃজেলা সীমান্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল ও মাইক্রোবাসের প্রয়োজনীয় কাগজপত্র এবং সন্দেহজনক মালামাল পরীক্ষা করা হচ্ছে।

    জেলা পুলিশ সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখাই এই অভিযানের মূল লক্ষ্য। নির্বাচন ও গণভোট সামনে রেখে কোনো অপশক্তি যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য জেলাজুড়ে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। জনগণকে আতঙ্কিত না হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

    উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জোড়া নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর ১১টি উপজেলাতেই পর্যায়ক্রমে নিরাপত্তা বলয় আরও জোরদার করা হবে বলে জানা গেছে।

  • কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

    কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলায় নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ আসনভিত্তিকভাবে প্রার্থীদের মধ্যে পর্যায়ক্রমে প্রতীক বরাদ্দ দেন।

    প্রতীক বরাদ্দ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় অফিস ও চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা নিজ নিজ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে প্রতীক গ্রহণ করেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।

    জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের রায় পেতে প্রার্থীরা শিগগিরই গণসংযোগ, সভা-সমাবেশ ও নির্বাচনী প্রচারণা জোরদার করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    গাজীপুর প্রতিনিধি: 

    গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১৮ কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

    র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি চৌকস দল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিপুল পরিমাণ মাদক পরিবহনের সময় ১১৮ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

    র‌্যাব আরও জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এই অভিযানের মাধ্যমে একটি বড় মাদক চক্রের কার্যক্রম ব্যাহত হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

    র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

  • তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

    তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে আসবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও ১৩টি ইউনিয়ন, একটি পৌরসভায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২১ জানুয়ারী) রাতর উপজেলা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা।

    পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহআলম রাজু, পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হাসান মহব্বতের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরাজি লাল্টু, সলিমুল্লা টিপু, আক্তার হোসেন প্রমুখ।

    সভা শেষে একটি আনন্দ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘গণতন্ত্র মুক্তি পাক’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

    নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমন সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    উল্লেখ্য, ২০০৮সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে প্রয়ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একবার এই মাঠে জনসভা করেছিলেন। দীর্ঘ ১৮বছর পর আবারো বিএনপির কোন শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির দলীয় চেয়ারম্যান চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা করতে আসছেন।

     

  • আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের

    আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের

    আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:

    জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ছাত্রর প্রতিনিধিরা আছে। আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করবো না। সবার সাথে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। আগামি নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আগামির বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে। আগামি নির্বাচন আমাদের তরুণ প্রজন্মে জন্য একটি সুখি সমৃদ্ধিশালী সমাজ উপহার দেয়ার জন্য একটি মাইলফলক হিসাবে কাজ করতে হবে। নারী অধিকারের ব্যাপারে আমরা অধিক সোচ্চার আছি।

    ডাঃ তাহের আরও বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং জাতীয়ভাবে। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভুখন্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল, তারা ভারতের সাথে বশ্যতার স্বীকার করে এদেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। নতুন বাংলাদেশ গড়েছি।

    তিনি আরও বলেন, ২০০১-০৬ সালে ক্ষমতা থাকাকালিন সময়ে আমি কোন ধরনের দুর্নীতি করিনি। কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে পরে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেয়।

    ডাঃ তাহের বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

    চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় নোয়াবাজারস্থ খাদিজা ইন হোটেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহা. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম।

    বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক কমিশনার কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ, ছোয়াব মেম্বার প্রমুখ।

     

  • দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি

    দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি

    দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

    দীর্ঘ দেড়যুগ পর অবশেষে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরে পেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিত গরুর হাট বসানোর কারণে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছিল পাঠদান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর ধরে প্রতি বুধবার বিদ্যালয়ের খেলার মাঠে গরুর হাট বসানো হতো। হাটের দিন তীব্র শব্দদূষণ, নোংরা পরিবেশ এবং বহিরাগতদের অবাধ চলাচলের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হতে পারত না। ফলে ওই দিনগুলোতে নামমাত্র পাঠদান চললেও কার্যত শিক্ষা কার্যক্রম স্থবির থাকত।

    এই অবস্থার অবসান ঘটাতে আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যৌথ বাহিনী বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হাট বসানোর প্রস্তুতি চলছিল। এ সময় ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে বিদ্যালয়ের মাঠটি দখলমুক্ত করা হয় এবং ভবিষ্যতে সেখানে গরুর হাট না বসানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

    দীর্ঘদিন পর বিদ্যালয়ের মাঠ থেকে গরুর হাট উচ্ছেদ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানান, এতে করে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণের সুযোগ পাবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

    অভিযান শেষে নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, আঠারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানোর দায়ে আনোয়ার উদ্দীন (পিতা: আব্দুল মজিদ) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গরুর হাটের মূল ইজারাদার জমশেদ আলীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি; তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধি:

    তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বদানকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জয়পুরহাটে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব জয়পুরহাট সদর রোডের নূর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত গণঅধিকার পরিষদ (জিওপি) জয়পুরহাট জেলা কার্যালয়ে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এছাড়াও জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়পুরহাট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ হামিদ বাবু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম করে গেছেন। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।”

    জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ তার বক্তব্যে দেশনেত্রীর ত্যাগ, সংগ্রাম ও বলিষ্ঠ নেতৃত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

    এছাড়াও বক্তব্য দেন জয়পুরহাট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ সুমন আহমেদ অভি এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন। তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি এ দেশের আপামর জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক।”

    শোকসভায় জেলা গণ, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ জনগণ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি, স্থিতিশীলতা ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

  • মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

    মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

    মোংলা উপজেলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোংলা নৌ-পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে নিহতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে ধারণা করা হলেও তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে। মোংলা উপজেলার সিগনাল টাওয়ার দক্ষিণচর বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মোংলা নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

    মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির জানান, সকাল বেলায় স্থানীয় লোকজন পশুর নদীর তীরে একটি লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। বাহ্যিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।

    নিহত ব্যক্তির পরনে সাধারণ পোশাক ছিল, তবে তার কাছে কোনো পরিচয়পত্র বা কাগজপত্র পাওয়া যায়নি। ফলে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে এবং নিখোঁজ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) আছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

    এদিকে স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, নিহত ব্যক্তি হয়তো অন্য কোনো এলাকা থেকে নদীপথে এসে এখানে ভেসে উঠতে পারেন। কেউ কেউ আবার অসুস্থতাজনিত কারণে কিংবা পানিতে ডুবে মৃত্যুর সম্ভাবনার কথাও বলছেন।

    ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও উদ্বেগ দেখা গেছে। পশুর নদী মোংলা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় প্রায়ই বিভিন্ন নৌযান চলাচল করে। এ কারণে নদীতে দুর্ঘটনা, পানিতে পড়ে যাওয়া কিংবা অন্য কোনো ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

    নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কেউ নিখোঁজ হয়ে থাকলে বা নিহত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

  • ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই

    ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই

    মোঃ মোস্তাকিম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে এই আসনে মোট ছয়জন প্রার্থী বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে রয়েছেন প্রধান রাজনৈতিক দল, ইসলামী দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

    এই আসনে দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এবারের নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।প্রার্থীদের নাম, দল, প্রতীক ও ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন

    ডা. মোঃ মাহবুবুর রহমান।
    তার পিতার নাম হাবিবুর রহমান। তিনি ঢাকার গুলশান-২ এলাকার বাসিন্দা।
    ঠিকানা: বাড়ি নং-৩০/বি, সড়ক নং-৬০, ফ্ল্যাট নং-এ/২, গুলশান-২, ঢাকা-১২১২।
    তার নির্বাচনী প্রতীক ধানের শীষ।

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন
    মুহাম্মদ আওয়ামার সাদাত।
    পিতা: মুহাম্মদ আব্দুল খালেক।
    ঠিকানা: গ্রাম/রাস্তা বানিয়াপাড়া, ডাকঘর ধলা-২২২০, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ।
    তার প্রতীক কাপ-পিরিচ।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন
    মোঃ আসাদুজ্জামান সোহেল
    পিতা: মোঃ আব্দুর রহিম।
    ঠিকানা: গ্রাম সুত্রাপাড়া, ডাকঘর কাশির মিশন-২২০০, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ।
    তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হয়েছেন
    মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ।
    পিতা: মোঃ আঃ গফুর।
    ঠিকানা: গ্রাম নিধনবাড়ী, ডাকঘর সাকরাইল, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ।
    তার প্রতীক হাতপাখা।

    জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন
    মোঃ জহিরুল ইসলাম।
    পিতা: মোঃ মাতলুল ইসলাম।
    ঠিকানা: গ্রাম তুল্লাপাড়া (কান্দাপাড়া), ডাকঘর কান্দাপাড়া, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ।
    তার প্রতীক লাঙ্গল।

    এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন
    মোঃ জয়নাল আবেদীন।
    পিতা: মোঃ মোসলেম উদ্দিন।
    ঠিকানা: গ্রাম গোপালপুর, ডাকঘর হরিণমপুর, উপজেলা ত্রিশাল, জেলা ময়মনসিংহ।
    তার নির্বাচনী প্রতীক মোটরসাইকেল।

    রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, ত্রিশাল আসনে এবার দলীয় ভোটের পাশাপাশি ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় সমীকরণ বড় ভূমিকা রাখবে। বিএনপি ও জামায়াতে ইসলামীর শক্ত অবস্থানের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রামভিত্তিক ভোট বিভাজনের সম্ভাবনা রয়েছে।

    ভোটগ্রহণের সময়সূচি নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ফ্রেব্রুয়ারি ২০২৬ তারিখে সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

  • গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ

    গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ

    মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণায় নতুন মাইলফলক অর্জিত হয়েছে। ২০২৫ সালে আন্তর্জাতিক মানসম্পন্ন স্কোপাস-ইনডেক্সড জার্নালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মোট ৬১৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা এক বছরে চবির ইতিহাসে সর্বোচ্চ।

    বুধবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফী শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান প্রশাসনের গবেষণাবান্ধব নীতি ও উদ্যোগের ফলেই এই সাফল্য এসেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসন গবেষণা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং আইকিউএসিও নিয়মিত গবেষণাভিত্তিক সভা-সেমিনারের আয়োজন করছে।

    চবি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি স্কোপাস ডাটাবেজের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রকাশিত ৬১৫টি প্রবন্ধের মধ্যে রয়েছে রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, কনফারেন্স প্রসিডিংস ও রিসোর্স অ্যানাউন্সমেন্ট।

    চলতি বছরে চবির গবেষকদের প্রবন্ধ বিশ্বের শীর্ষস্থানীয় ও প্রভাবশালী জার্নাল দ্য ল্যানসেট ও নেচার কমিউনিকেশন্স-এও প্রকাশিত হয়েছে। তিনটির বেশি প্রবন্ধ প্রকাশ করে শীর্ষ তালিকায় স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক।

    বিভাগভিত্তিক গবেষণায় এগিয়ে রয়েছে রসায়ন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট। অনুষদগুলোর মধ্যে এককভাবে সর্বাধিক ও কোয়ার্টাইল-১ মানসম্পন্ন প্রবন্ধ প্রকাশ করে শীর্ষে রয়েছে জীববিজ্ঞান অনুষদ।

    গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, চবির গবেষকদের সঙ্গে সবচেয়ে বেশি যৌথ গবেষণা হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব ও অস্ট্রেলিয়ার গবেষকদের সঙ্গে।

    তালিকায় কেবল সেসব প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে লেখকদের এফিলিয়েশন হিসেবে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ উল্লেখ রয়েছে।

    উল্লেখ্য, ২০২৫ সালে আন্তর্জাতিক জার্নালে চবির আরও কয়েকজন শিক্ষক গবেষণা প্রবন্ধ প্রকাশ করলেও প্রবন্ধে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না থাকায় সেগুলো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

     

  • নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা

    নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা

    মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

    প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত হয়েছেন ঈদগাঁও উপজেলার গণমাধ্যমকর্মীরা।

    কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে ২১ ও ২২ জানুয়ারি দুই দিন ব্যাপি শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় ঈদগাঁও উপজেলার মূলধারার গণমাধ্যমকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এ গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ থেকে বঞ্ছিত হয়েছেন।

    উপজেলার গণমাধ্যমকর্মীরা হতাশা প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে উপজেলার গণমাধ্যমকর্মীরা সংবাদিকতা বিষয়ক সরকারি ও বি এনজিও সংস্থা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা থেকে উপেক্ষিত থেকেছেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

    প্রসঙ্গত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, পিআইবি।
    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

    উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শারমীন রিনভী, নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সাবেক সভাপতি ইআরএফ, সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন।

    প্রশিক্ষণ কার্যক্রম বৃহস্পতিবার(২২ জানুয়ারি) সমাপ্ত হবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আঃ মান্নান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার।