Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 11:11 am

মোঃ রেদোয়ান উল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “কেউ যদি ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করে, জনগণ নব্য ও পুরাতন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।”

ক্ষমতায় গেলে গণহত্যাকারী রক্তে রঞ্জিত আওয়ামীলীগের সকল মামলা প্রত্যাহারের বিএনপি মহাসচিবের ঘোষনার প্রতিবাদ করে বলেন , “বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে তারা আওয়ামী ফ্যাসিবাদীদের পায়ের ভর করে টিকে থাকতে চায়। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের এই লজ্জাজনক অবস্থার জবাব দেবে।”

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বাউফল পৌরসভায় বিশাল গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ আরও বলেন, “গণহত্যাকারীদের সঙ্গে আপোষ করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের রাজনীতি কখনোই বাইরের কারও নির্দেশে চলতে পারে না। কেউ কেউ বলে, তাদের নেতা চাইলে ৫ আগস্টের পর রাষ্ট্রক্ষমতা নিতে পারতেন— অথচ তিনি এখনো দেশে আসাকে নিরাপদ মনে করেন না, নিজের দলের কাছেই বুলেটপ্রুফ গাড়ির নিরাপত্তা চান। যে নিজের নিরাপত্তা দিতে পারেন না, তিনি জনগণকে কীভাবে নিরাপত্তা দেবেন?”

তিনি বলেন, “১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে জামায়াতে ইসলামীই প্রয়োজন হলে গুলির মুখে দাঁড়াবে। আমাদের নেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু কখনোই দেশি-বিদেশি আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করেননি। ভবিষ্যতেও ভয়-ভীতি, রক্তচক্ষু কিংবা কেন্দ্র দখলের হুমকিতে আমরা পিছু হটব না।”

ড. মাসুদ আরও জানান, “আমরা আবু সাঈদ, মুগ্ধ, নিজামী ও মুজাহিদের উত্তরসূরি হিসেবে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোটারদের সম্মান রক্ষা করব। আমাদের মা-বোনদের ইজ্জত রক্ষা, চাঁদাবাজমুক্ত বাউফল গঠন, বেকার তরুণদের কর্মসংস্থান, বগা সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে জনগণ দাড়িপাল্লায় ভোট দেবে।”

পথসভায় বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল দাইয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল্লাহ মাস্টার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসেনসহ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

রবীন্দ্রসাহিত্য সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার: সংস্কৃতি মন্ত্রী

৫ মাসে কোরআন হিফজ: আলোচনায় ঈদগাঁওয়ের মুনতাহা

নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

কুমিল্লায় দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, দাদী গ্রেফতার।

বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে, দাবি ট্রাম্পের

পবিত্র শবে বরাত উপলক্ষে কুবিতে নিসফি শাবান উৎসব ও নাশীদ সন্ধ্যা

শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার