Tuesday , 11 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 11, 2025 2:53 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা ইশতেহার প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফা ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির একমাত্র পথ হলো বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এই ইশতেহারই জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা।”

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল, এই দল জনগণের মুক্তির আন্দোলনে বিশ্বাসী। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে সফল করি।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

কুবিতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশাল মুক্ত দিবস

রাশিয়া থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম পৌঁছেছে কুতুবদিয়ায়

ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে

ঝালকাঠিতে অপারেশন ডেভিল হান্টে আ’লীগের সাবেক সভাপতি গ্রেফতার

বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির উদ্যোগ স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরিচ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

ধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেডিকেলে বসে পরীক্ষা দিলেন দুই নারী শিক্ষার্থী

ঘোড়াঘাট প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে