Sunday , 9 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জনগণের নিরাপত্তার জন্য অবিরাম কাজের স্বীকৃতি: কোম্পানীগঞ্জ থানার রতন শেখ পেল বিশেষ সম্মান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 9, 2025 9:16 am

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ, সিলেট প্রতিনিধি:

সিলেট জেলা পুলিশের কার্যক্রমকে গতিশীল ও গণমুখী রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার অবদানের স্বীকৃতিস্বরূপ অক্টোবর ২০২৫ খ্রিঃ মাসে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ, পিপিএম (বিপি-৭৩৯৬০৭৭২৯৭)-কে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয় সিলেটের পক্ষ থেকে জারি করা প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে যে, জনাব রতন শেখের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার পুলিশ সঠিক দিশায় কাজ করে জনসেবা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পুরস্কৃত হওয়া নিয়ে রতন শেখ বলেন, আমি এই সম্মানকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছি না। এটি আমার পুরো টিমের কঠোর পরিশ্রমের ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অপরাধ দমন করা আমাদের মূল লক্ষ্য। আমরা ভবিষ্যতেও সিলেট জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় অটল থাকব।

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রত্যয়নপত্রে তাদের প্রেরণা ও সম্মান প্রদানের মাধ্যমে সিলেট জেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে

অবৈধভাবে মজুদ ৭ হাজার কেজি মিষ্টি জব্দ, দুই লাখ টাকা জরিমানা

শহীদ ওসমান হাদির স্মরণে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জাল নোট সহ আটক এক জন

ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন

ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরন

তেঁতুলিয়ায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে : ডা. জুবাইদা রহমান

নাসিরনগরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আসাদুজ্জামান চৌধুরী গ্রেফতার